ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
নিশ্চিত হয়ে গেল গ্রুপ ওয়ানের দুই সেমি ফাইনালিস্ট দল
শারজায় টস হেরে ব্যাট করতে নেমে রানের পাহাড় জড়ো করে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান জড়ো করে টেম্বা বাভুমার দল। ব্যাট হাতে অল্পের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি রাসি ভন ডার ডুসেন।
৬০ বলের মোকাবেলায় পাঁচটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে অ্যাইডেন মারক্রাম ২৫ বলে ৫২ ও কুইন্টন ডি কক ২৭ বলে ৩৪ রান করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন জেসন রয় ও জস বাটলার। তবে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় রয়কে। এতে খেই হারিয়ে ফেলে দলটি। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। শেষপর্যন্ত পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয় ইয়ন মরগানের দল, বরণ করে আসরে নিজেদের প্রথম পরাজয়।
বাটলার-মঈনরা অবশ্য চেষ্টা করেছেন বোর্ডে যথেষ্ট রান তোলার। জস বাটলারের ১৫ বলে ২৬, মঈন আলীর ২৭ বলে ৩৭, ডেভিড মালানের ২৬ বলে ৩৩, লিয়াম লিভিংস্টোনের ১৭ বলে ২৮ ও ইয়ন মরগানের ১২ বলে ১৭ রানের ইনিংস দলকে জয় এনে দিতে পারেনি। শেষ ওভারে ইংলিশদের প্রয়োজন ছিল ১৪ রান। সেই ওভারের প্রথম দুই বলে লিভিংস্টোন ও মরগান দুজনই সাজঘরে ফেরেন। তৃতীয় বলে ক্রিস জর্ডানকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করেন কাগিসো রাবাদা।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান জড়ো করে ইংল্যান্ড। এতে দক্ষিণ আফ্রিকা পায় ১১ রানের জয়।
সংক্ষিপ্ত স্কোর
টস : ইংল্যান্ড
দক্ষিণ আফ্রিকা : ১৮৯/২ (২০ ওভার)ভন ডার ডুসেন ৯৪*, মারক্রাম ৫২, ডি কক ৩৪মঈন ২৭/১, রশিদ ৩২/১
ইংল্যান্ড : ১৭৯/৮ (২০ ওভার)মঈন ৩৭, মালান ৩৩, বাটলার ২৬রাবাদা ৪৮/৩, শামসি ২৪/২
ফল : দক্ষিণ আফ্রিকা ১১ রানে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE