ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কোচিং প্যানেলে সালাউদ্দিনকে চায় বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর নড়েচড়ে বসেছে বিসিবি। এমন অপ্রত্যাশিত পারফরম্যান্সের পর খতিয়ে দেখা হচ্ছে, কোথায় কোথায় পরিবর্তন আনা প্রয়োজন। নীতিনির্ধারকদের বড় অংশ পরামর্শ দিয়েছেন, পরিবর্তন আনতে হবে কোচিং প্যানেলে।
বর্তমানে বাংলাদেশ দলের কোচিং প্যানেলের প্রত্যেকেই বিদেশি। যদিও সাকিব আল হাসান, তামিম ইকবালরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দেশি কোচদের সাথে। বিদেশি কোচ দিয়ে জাতীয় দলের কোচিং প্যানেল ঠাসা, কিন্তু ক্রিকেটাররা ব্যক্তিগত ছন্দ খুঁজে পেতে ছুটে যান দেশি কোচদের কাছে।
তাদেরই অন্যতম কোচ সালাউদ্দিন। দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় এই কোচের ঘরোয়া ক্রিকেটে আছে ঈর্ষণীয় সাফল্য। বিদেশিরা যখন দলের ফলাফল আনতে ব্যর্থ, তখন বিসিবি সালাউদ্দিনকে যুক্ত করতে চাইছে কোচিং প্যানেলে।
সূত্র জানিয়েছে, সালাউদ্দিনকে জাতীয় দলের সহকারি কোচের দায়িত্ব দিতে চায় বিসিবি। সে লক্ষ্যে সালাউদ্দিনকে প্রস্তাবও দেওয়া হয়েছে। সালাউদ্দিন রাজি থাকলে নিশ্চিতভাবেই তিনি হচ্ছেন টাইগারদের সহকারী কোচ।
সালাউদ্দিনের সাফল্য ও ক্রিকেটারদের সাথে তার মনোরম ছাত্র-শিক্ষক সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে উঠছে সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ করার দাবি। বিশ্বকাপে টাইগারদের বিস্ময়কর বাজে পারফরম্যান্সের পর সেই দাবি আলোর মুখ দেখতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE