ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আরব আমিরাত থেকেই দেশে ফিরে যাচ্ছেন ডমিঙ্গো
ব্যর্থতায় মোড়ানো বিশ্বকাপে চরম হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে দল। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- সবক্ষেত্রেই ছিল বিশাল ঘাটতি। তবে বিশ্বকাপ ব্যর্থতায় শেষ হলেও বাংলাদেশ দলের সঙ্গে ফিরছে না কোচিং স্টাফের সদস্যরা। কোচদের সকলে যে যার মতো করে দেশে ফিরে যাচ্ছেন।
এক সপ্তাহ ছুটি কাটিয়ে পাকিস্তান সফরের আগে কোয়ারেন্টিনে ঢুকবে ক্রিকেটারদের সঙ্গে কোচেরাও। পাকিস্তান সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা অনুশীলন শুরু করবে ১২ তারিখ থেকে। জিম্বাবুয়ে সফর থেকেই টানা ক্রিকেটের মধ্যে আছে বাংলাদেশ দল।
এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটি সিরিজ খেলতে হয়েছে টানা, বিশ্রামের ফুরসত মেলেনি খুব একটা। কিউইদের বিপক্ষে হোম সিরিজের পরেই বিশ্বকাপ মিশনের জন্য ওমানের উদ্দেশে উড়াল দেয় দল।
ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। ডিপিএল খেলার পর থেকে এখনো পর্যন্ত আছে টানা খেলার মাঝে। ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ বাতিল হওয়ায় কিছুটা সুযোগ মিলেছিল বিশ্রামের, এরপরেই অবশ্য বিশ্বকাপ মিশনে নেমে পড়তে হয়েছে তাদেরকে।
কোচিং স্টাফ, ক্রিকেটার সকলের জন্যই তাই কষ্টকর হয়ে পরেছিল খেলা চালিয়ে যাওয়াটা। ক্লান্তির কারণে এবারের বিশ্বকাপে অনুশীলনও কম করেছে বাংলাদেশ দল। টানা বায়োবাবলে থাকার ফলে স্বাভাবিকভাবেই শারীরিক ও মানসিক ক্লান্তি ঘিরে ধরেছিল দলের সদস্য, কোচিং স্টাফ সবাইকেই।
বিশ্বকাপ শেষেও দম ফেলার ফুরসত মিলছে না খুব একটা। দেশে এসেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নেমে পড়বে দল। মাঝের এই কয়েকদিনের বিশ্রাম তাই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কোচিং স্টাফসহ দলের সকল সদস্যদের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE