ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টি-২০ ক্রিকেট সাহসীদের খেলা, ভীতুদের দিয়ে হবে না
কিন্তু কারণ তো খুঁজে বের করতেই হবে। দ্রুত বের করতে হবে সমাধানও। পরের বিশ্বকাপের যে আর দেরি নেই খুব বেশি।
এ বিষয়ে সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, “খেলা যা হয়েছে, তা দুঃখজনক, হতাশাজনক ও লজ্জাজনক। মনে হয়েছে, বিশ্বকাপে আমরা বেমানান। বিশ্বকাপ দলের সামনে যেন কোনো পাড়ার দল। সামান্য লড়াইটুকুও করতে পারেনি।”
“সবার আগে দরকার দলে পরিবর্তন। টি-টোয়েন্টি ক্রিকেট সাহসীদের খেলা। ভীতুদের দিয়ে এই ক্রিকেট হয় না। যারা ভয় পায়, কুঁকড়ে থাকে, নিজেকে ভাঙতে পারে না, তাদের দরকার নাই। আগ্রাসী, ভয়ডরহীন, উদ্যমী যারা, তাদের বাছাই করতে হবে। দলে আনতে হবে। তাদের তৈরি করার ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত সুযোগ দিতে হবে।”
“ক্রিকেট অনেক এগিয়ে গেছে, টি-টোয়েন্টি ক্রিকেট আরও এগিয়ে গেছে। মান্ধাতার আমলের ক্রিকেট, ধ্যান-ধারণা দিয়ে চলবে না।”“সবকিছুর আগে সবচেয়ে জরুরি, একটা কার্যকর ন্যাশনাল টেকনিক্যাল কমিটি গড়া। তাদের পরামর্শে বোর্ড কাজ করবে। টেকনিক্যাল কমিটি এখনও আছে, তবে শুধু নামে। সত্যিকার অর্থেই তাদেরকে গুরুত্ব দিতে হবে। খুব বেশিজন দরকার নেই, তিন জনের কমিটি হলেই চলবে। তারা ছক আঁকবে, বলে দেবে কোন পরিস্থিতিতে কোথায় কেমন কী করতে হবে। আমাদেরকে ডাকা হোক, বিনা পারিশ্রমিকে কাজ করব।”
“আগামী বিশ্বকাপের আর এক বছরও নেই। একটি দিনও তাই নষ্ট করা যাবে না। ক্রিকেটাররা এখন দেশে ফিরে বিশ্রাম নেবে। এরপর যেদিন থেকে মাঠে ফিরবে, সেদিন থেকেই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে হবে। এই পাকিস্তান সিরিজ থেকেই প্রস্তুতি শুরু। সেভাবেই পরিকল্পনা করতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE