ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আফগানদের হাতে ভারতের সেমিফাইনালের চাবি
আর গ্রুপ-২-এ এখন সবার নজর নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের দিকে। পাকিস্তানের সাথে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে জায়গা করে নেবে, রোববারের এই ম্যাচটিতেই স্পষ্ট হয়ে যেতে পারে ছবিটা।
প্রথমত, ভারতের সেমিফাইনালে যাওয়ার জন্য নিউজিল্যান্ডকে হারতেই হবে, এটাই প্রাথমিক শর্ত। নিউজিল্যান্ড যদি হারে, তখন হারের ব্যবধানের ওপর নির্ভর করবে সেমিফাইনালে যেতে সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ভারতকে ঠিক কত বড় ব্যবধানে জিততে হবে। আর নিউজিল্যান্ড যদি জিতে যায়, তবে আর কোনো সমীকরণেই কাজ হবে না। ভারত বাদ পড়ে যাবে। নিউজিল্যান্ড যাবে সেমিফাইনালে।
# গ্রুপে ভারতের নেট রান-রেট সবচেয়ে ভালো। আফগানিস্তান যদি কিউয়িদের হারিয়ে দেয়, তবে শেষ ম্যাচে কোহলিরা জিতলে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ড, তিন দলেরই সংগ্রহ দাঁড়াবে ৫ ম্যাচে ৬ পয়েন্ট করে। সেক্ষেত্রে নেট রান-রেটে নির্ধারিত হবে কারা গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট হাতে পাবে।
# আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে ৫০ রানের কম ব্যবধানে হারায় তবে ভারত ৩৭ রানে ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে। অথবা ভারত যদি পরে ব্যাট করে ১৫.৫ ওভারের মধ্যে ম্যাচ জিতে যায়, তবে কোহলিদের হাতেই আসবে সেমিফাইনালের টিকিট।
# আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে ২৫ রানের কম ব্যবধানে হারায়, তবে ভারত নমিবিয়াকে ১৪ রানের ব্যবধানে হারালেই সেমিফাইনালে পৌঁছে যাবে। পরে ব্যাট করলে ভারতের টার্গেট থাকবে ১৮ ওভারের মধ্যে জয় তুলে নেয়া।
# উল্লেখযোগ্য বিষয় হলো, নিউজিল্যান্ড হারলে নেট রান-রেটে সেমিফাইনালে যাওয়ার জন্য ভারতের লড়াই চলবে আফগানিস্তানের সাথে। কেননা এমনিতেই আফগানিস্তানের নেট রান-রেট নিউজিল্যান্ডের চেয়ে ভালো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE