ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তান সিরিজে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী
তিনি জানিয়েছেন সাকিবের ইনজুরির ধরন গ্রেড ওয়ানের। এর থেকে পুরোপুরি ফিট হতে সময় লাগবে ২ থেকে ৩ সপ্তাহ।
এর আগে সাকিবের ইজুরির সময় বাংলাদেশ জাতীয় দলের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছিলেন, ‘উইন্ডিজদের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ের নিচের অংশে একটা চোট লাগে সাকিবের। ম্যাচটা কোনোমতে শেষ করতে পারলেও, পরে ব্যথা বেড়ে যাওয়ায় আমরা তার ইনজুরি স্ক্যান করে দেখি। পরীক্ষা-নিরীক্ষায় তার গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়ে। আর এ কারণে আমরা তাকে খেলা থেকে বিরত থাকতে বলেছি।’
এদিকে, বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। আইসিসির ভবিৃষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্ব শুরু করবে লাল-সবুজ জার্সিধারীরা।জানা গেছে, এবার বাংলাদেশে এসে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বরে বাংলাদেশে আসবে পাকিস্তান।
টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ১৯ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। সিরিজের সব ম্যাচই হবে দিবারাত্রির।
টি-টোয়েন্টি শেষে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ