ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতকে একেবারেই অল্প রানের টার্গেট দিলো

২০২১ নভেম্বর ০৫ ২১:২৯:৪০

ভারতকে একেবারেই অল্প রানের টার্গেট দিলো

আগে ব্যাট করে মামুলি সংগ্রহ পেয়েছে স্কটল্যান্ড। ভারতীয় বোলারদের তোপে ২০ ওভারও টিকতে পারেনি দলটি। ১৭.৪ ওভারে মাত্র ৮৫ রানেই অল আউট হয়েছে তারা।

দুবাইয়ে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। লক্ষ্য ছিল স্কটিশদের দ্রুত গুটিয়ে দেওয়া। সেই লক্ষ্যে শুরুতেই আঘাত হানে বিশ্বকাপের স্বাগতিক দেশ। নিয়মিত উইকেট হারাতে থাকা স্কটল্যান্ডের ব্যাটাররা কখনোই বড় প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার গ্যারেথ মুন্সি। এছাড়া মাইকেল লিস্ক ২১, ক্যালাম ম্যাকলয়েড ১৬ ও মার্ক ওয়াট ১৪ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। এছাড়া জাসপ্রিত বুমরাহ দুটি ও রবিচন্দন অশ্বিন একটি উইকেট শিকার করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত