ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাইগারদের এমন বাজে পারফরম্যান্সের কঠোর সমালোচনা সাইমনের
ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে সিরিজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ দল। কিন্তু আরব আমিরাতের মাটিতে বিশ্বমঞ্চে ব্যর্থ মাহমুদউল্লাহ রিয়াদের দল। স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে উঠে।
এ পর্বে রীতিমতো ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ অবস্থা রিয়াদ-মুশফিকদের। প্রথম চার ম্যাচের চারটিতেই বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। ঘরের বাইরে বাংলাদেশের ব্যর্থতা প্রসঙ্গে ডুল বলেন, ‘তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। তারা কি বৈশ্বিক আসর বা বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বীতা করতে চায় নাকি তারা ঘরের মাঠে সিরিজ জিততে চায়। এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে হবে।’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব জায়গাতেই বাংলাদেশের দুর্বলতার জায়গা স্পষ্টভাবে ফুটে উঠেছে। দলের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান পুরো টুর্নামেন্টেই নিজের ছায়া হয়ে ছিলেন। ছয় ম্যাচে নিয়েছেন আট উইকেট।
লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটাররাও ছিলেন ধারাবাহিক ব্যর্থ। পাশাপাশি হরহামেশাই ক্যাচ মিসের মহড়া দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। যার ফলাফল সুপার টুয়েলভে সবকয়টা ম্যাচেই হার। এই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে টাইগারদের উন্নতির বিকল্প দেখছেন না সাইমন।
জনপ্রিয় ধারাভাষ্যকার ও নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিয়ে বলেন, ‘আমি মনে করি এটা চিন্তার বিষয়। কোচ-অধিনায়কদের ম্যাচে হার নিয়ে চিন্তা করতে হবে। বিশেষ করে এবারের আসর নিয়ে। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় কম। এই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের উন্নতি করা ছাড়া বিকল্প নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ