ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল থেকে অনিশ্চিত সেরা ২ ক্রিকেটার
কুড়ি ওভারের তিন ম্যাচে বাংলাদেশ দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওই সিরিজে কারা দলে থাকবেন এ নিয়ে যেমন জল্পনা শুরু হয়েছে তেমনি অনিশ্চয়তা দেখা দিয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। আর সাইফউদ্দিনের তো খেলাই হচ্ছে না।
এবারের বিশ্বকাপে দুজনই চোটে পড়েছেন। সাইফের ইনজুরি পিঠে। সাকিবের হ্যামস্ট্রিংয়ের। আজ বাংলাদেশ দল ঢাকায় ফেরার পর বিমানবন্দরে খেলোয়াড়দের ইনজুরি নিয়ে কথা বলেছেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি। সেখানেই আশঙ্কার কথা শোনান তিনি।
দেবাশিষ বলেছেন, 'পুরোপুরি ফিট হতে সাকিবের অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাইফউদ্দিনকে। সাকিব টেস্ট সিরিজে খেলতে পারেন। তবে নুরুল হাসানের চোট গুরুতর নয়। দ্রুতই সে সুস্থ হয়ে উঠবে।'
বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পিঠে চোট পেয়ে আসর থেকে ছিটকে যান অলরাউন্ডার সাইফ। এরপর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সাকিবের হ্যামস্ট্রিংয়ে টান লাগে। ওই ম্যাচটা কোনোরকম খেললেও টুর্নামেন্ট শেষ হয়ে যায় তারও। এর মাঝে ইংল্যান্ডর ম্যাচের অনুশীলন করতে গিয়ে তাসকিন আহমেদের বলে তলপেটে আঘাত পান নুরুল হাসান সোহান।
এ কারণে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনিও। যদিও আসন্ন পাকিস্তান সিরিজে তাকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর মিরপুরে ফিরতি টেস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE