ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের সমর্থকদের নিয়ে যা বললেন : হার্শা ভোগলে
নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের বিপক্ষে হারার পর প্রকাশ্যে বাংলাদেশ দলের সমালোচনা করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সমালোচনা করতে ছাড়েননি ভক্ত-সমর্থকরাও। স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যম, সব জায়গাতেই বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে।
যা ফেসবুক থেকে পৌঁছে গেছে দলে থাকা ক্রিকেটারদের কানেও। পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে পেইন কিলারের উদাহরণ দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। যা নিয়ে পরবর্তীতে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে। মাহমুদউল্লাহর সেই সংবাদ সম্মেলনের রেশ কাটতে না কাটতেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মুশফিক। যেখানে তিনি সমালোচনাকদের আয়নায় মুখ দেখতে বলেছিলেন। দেশের ক্রিকেটাররা সমর্থকদের বুঝতে না পারলেও বাংলাদেশের সমর্থক হওয়া কতটা হতাশার সেটা অনুভব করেছেন হার্শা।
দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাটিংয়ে বাংলাদেশের ভরাডুবি। অজি বোলারদের বিপক্ষে মাহমুদউল্লাহ ও নাইম শেখ যখন ব্যাটিং করছিলেন তখন এক টুইটে হার্শা বলেন, ‘গত ১০ মিনিটে মাহমুদউল্লাহ ও নাঈমের ব্যাটিং দেখলেই বোঝা যায়, বাংলাদেশি সমর্থক হওয়া কতটা হতাশার।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের পারফরম্যান্স আশা জাগানিয়া নয়। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে সুপার টুয়েলভে খেলা নিয়েও শঙ্কায় পড়েছিল। যদিও পরবর্তীতে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে মূল পর্বে খেলার টিকিট পেয়েছিল বাংলাদেশ। তবে সুপার টুয়েলভে এসে একেবারে বিবর্ণ টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে বাগে পেয়েও হারাতে পারেনি মাহমুদউল্লাহর দল। বাকি তিন ম্যাচে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভরাডুবির পর নিজের কষ্ট লুকিয়ে রাখতে পারেননি হার্শা।
ম্যাচ শেষে এক টুইটে হার্শা বলেন, ‘বাংলাদেশ খুব হতাশ করল। এই টুর্নামেন্ট ২টি জয়ের সঙ্গে ৬টি হার দিয়ে শেষ করল। এখন ড্রয়িং বোর্ডে ফেরা ছাড়া উপায়ও নেই। দুশ্চিন্তার ব্যাপার হলো, প্রতিভাবান খেলোয়াড়েরা তাদের প্রত্যাশিত মানে উঠে আসছে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE