ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের আগে মিরপুরের জয়গুলো নিয়ে যা বললেন রিয়াদ
ব্যাটিং ইউনিট ছিল মোটাদাগে ব্যর্থ। যার ফলে স্কোরবোর্ডে বড় সংগ্রহ তুলতে পারেনি দল, ম্যাচও হেরেছে স্বাভাবিকভাবেই। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। তবে সেই ম্যাচগুলোতে খেলা হয়েছিল কিছুটা ধীরগতির এবং স্পিন সহায়ক পিচে।
যেখানে নাকানিচুবানি খেতে হয়েছে ব্যাটারদেরকে। মিরপুরে টানা ম্যাচ খেলার পর বিশ্বকাপে গিয়ে রানের মুখ দেখতে পারেননি বাংলাদেশের বেশিরভাগ ব্যাটার। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন, কন্ডিশনের কারণে পারফরম্যান্স খারাপ হতে পারে না। পেশাদার ক্রিকেটে সকল ধরনের কন্ডিশনেই মানিয়ে নিতে হবে ক্রিকেটারদেরকে।
মাহমুদউল্লাহ জানান, ‘টি-টোয়েন্টি ছোট একটা ফরম্যাট। ভালো কন্ডিশনে খেলুন আর আপনার হোম কন্ডিশন ব্যবহার করে খেলুন, জয় গুরুত্বপূর্ণ। তখন জয় গুরুত্বপূর্ণ ছিল। পেশাদার ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া, ভারত, দুবাই, বাংলাদেশ, পাকিস্তান হোক সব জায়গায় মানিয়ে নিতে হবে।
নিজে থেকে যদি মনে করেন আমি মানব না, তখন আলাদা হিসাব।’ মিরপুরের ধীরগতির পিচে টি-টোয়েন্টি ম্যাচ জিতে যে কী লাভ হবে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন সে সময়। আদতে যে কোনো লাভ হয়নি তা তো টের পাওয়া গেলো এবারের বিশ্বকাপেই।
তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মতে, বিশ্বকাপের আগে সিরিজ জয় পাওয়াটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। কন্ডিশন যাই হোক, জয়ের ধারাকেই মহাগুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।মাহমুদউল্লাহ বলেন, ‘আমি এখনও বলব, ঐ জয়গুলো গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে বিশ্বকাপের আগে।
আমরা এমন একটি দল এই ফরম্যাটে যাদের জয়ের ধারা অনেক গুরুত্বপূর্ণ। যেটা আমরা শুরুতে পাইনি এবং পুরো টুর্নামেন্টে ভুগেছি।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ৮টি ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ, হেরেছে বাকি সবগুলোতেই। ফলে প্রায় শুন্য হাতেই বিশ্বকাপ মিশন শেষ হয়েছে টাইগারদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE