ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ কি শুধু ঘরের মাঠেই বাঘ থাকবে কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন সাইমন ডুল
ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে সিরিজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ দল। কিন্তু আরব আমিরাতের মাটিতে বিশ্বমঞ্চে ব্যর্থ মাহমুদউল্লাহ রিয়াদের দল।
স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে উঠে। এ পর্বে রীতিমতো ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ অবস্থা রিয়াদ-মুশফিকদের। প্রথম চার ম্যাচের চারটিতেই বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে।
ঘরের বাইরে বাংলাদেশের ব্যর্থতা প্রসঙ্গে ডুল বলেন, ‘তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। তারা কি বৈশ্বিক আসর বা বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বীতা করতে চায় নাকি তারা ঘরের মাঠে সিরিজ জিততে চায়। এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে হবে।’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব জায়গাতেই বাংলাদেশের দুর্বলতার জায়গা স্পষ্টভাবে ফুটে উঠেছে। দলের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান পুরো টুর্নামেন্টেই নিজের ছায়া হয়ে ছিলেন। ছয় ম্যাচে নিয়েছেন আট উইকেট।
লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটাররাও ছিলেন ধারাবাহিক ব্যর্থ। পাশাপাশি হরহামেশাই ক্যাচ মিসের মহড়া দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। যার ফলাফল সুপার টুয়েলভে সবকয়টা ম্যাচেই হার। এই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে টাইগারদের উন্নতির বিকল্প দেখছেন না সাইমন।
জনপ্রিয় ধারাভাষ্যকার ও নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিয়ে বলেন, ‘আমি মনে করি এটা চিন্তার বিষয়। কোচ-অধিনায়কদের ম্যাচে হার নিয়ে চিন্তা করতে হবে। বিশেষ করে এবারের আসর নিয়ে। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় কম। এই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের উন্নতি করা ছাড়া বিকল্প নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE