ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশনে ভারত
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিলো ভারত। ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হারে তারা। ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপে এটাই ছিল পাকিস্তানের কাছে ভারতের প্রথম হার।
পাকিস্তানের কাছে হারের পর নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয় ভারত। নিউজিল্যান্ডের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে ভারতের ব্যাটাররা। বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ মাত্র ১১০ রান তুলতে পারে। পরে সেই ম্যাচ ৮ উইকেটে হারে ভারত।
প্রথম দুই ম্যাচ হেরে সেমিফাইনালের পথ তো কঠিন করেছেই, সেই রান রেটেও পিছিয়ে পড়ে ভারত। সেমিতে খেলতে হলে বাকী সবগুলো ম্যাচে জিততে হবে, রান রেটে বাড়াতে হবে এবং অন্যান্য দলের হারের কামনা করতে হবে। এমন সমীকরনে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল আফগানিস্তানের বিপক্ষে বিধ্বংসী হয়ে ওঠে ভারত।
রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জোড়া হাফ সেঞ্চুরিতে ২১০ রানের পাহাড় গড়ে ভারত। এরপর আফগানিস্তানকে ১৪৪ রানের আটকে দিয়ে এবারের আসরে প্রথম জয় পায় টিম ইন্ডিয়া। ৬৬ রানের জয়ে রানও রেটে বাড়ে তাদের।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্মে ফেরার ধারাবাহিকতাটা অব্যাহত রেখে স্কটল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে চায় ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৪৭ বলে ৭৪ রান করে ম্যাচ সেরা হওয়া রোহিত বলেন, ‘আমরা জানতাম রান রেট গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখে খেলেছি। দল যেভাবে চাইবে সেভাবে খেলতে তৈরি। শেষ পর্যন্ত জিতেছি, এটাই আসল ব্যাপার। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেতে হবে আমাদের। এছাড়া অন্য কোন পথ নেই।’
বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও, সুপার টুয়েলভে এখন পর্যন্ত ব্যর্থ স্কটল্যান্ড। আফগনিস্তানের কাছে ১৩০ রানে, নামিবিয়ার কাছে ৪ উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ১৬ রানে হারে তারা। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চান স্কটিশ ব্যাটার মাইকেল লিস্ক।
তিনি বলেন, ‘ভারত শক্তিশালী দল। তবে তারা চাপে আছে। ভারতের বিপক্ষে সাফল্য পেতে এটাই সেরা সময়।’
এখন পর্যন্ত টি-২০তে একবারই দেখা হয়েছে ভারত ও স্কটল্যান্ডের। ২০০৭ সালে প্রথম আসরে ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়।
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শারদুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, এবং মোহাম্মদ সামি।
স্কটল্যান্ড: কাইল কোয়াটেজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন, ডিলান বুজ, ম্যাথিউ ক্রস, জস ডেভি, অ্যালি ইভান্স, ক্রিস গ্রীভস, মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলিওড, জর্জ মুন্সি, সাফিয়ান শরীফ, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE