ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
অজিদের বিপক্ষে লজ্জাজনক হারের পর যা বললেন রিয়াদ
বিশ্বকাপ সুপার টুয়েলভে প্রথম চার ম্যাচেই পরাজয় দেখেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচেও লজ্জাজনক হারের পর এবারের মতো নিজেদের বিশ্বকাপ যাত্রাও শেষ করল টাইগাররা। এরকম এক বিশ্বকাপ কাটানোর পরে অধিনায়ক মাহমুদউল্লাহর চোখে মুখেও দেখা মিলল হতাশার ছাপ। রিয়াদ মনে করেন, অনেকগুলো বিষয়ের উপর এখন নতুন করে নজর দিতে হবে।
অজিদের বিপক্ষে লজ্জাজনক হারের জন্য ব্যাটসম্যানদেরই দায় দেখছেন বাংলাদেশ অধিনায়ক। মাহমুদউল্লাহ বলেন, এভাবে হারার জন্য কোনো ধরণের অজুহাতই দিতে চাই না। অন্যতম সেরা একটি পিচে খেলেছি আমরা কিন্তু আমাদের ব্যাটিং খুবই খারাপ ছিল। সত্যি বলতে, এরকম পারফরম্যান্সের পর কিছুই বলার থাকে না। অনেকগুলো বিষয়ের উপর এখন নতুন করে নজর দিতে হবে। বিশেষ করে ব্যাটিং। আমাদের ব্যাটিংয়ের সমস্যাগুলোও খুঁজে বের করতে হবে।
বিশ্বকাপে খারাপ করার জন্য কন্ডিশনের অজুহাত দিতে চান না রিয়াদ। তিনি মনে করেন, বিশ্বকাপ শুরুর আগে আমরা দেশের মাটিতে কয়েকটা সিরিজ জিতেছি। বিশেষ করে আমাদের কন্ডিশনের সম্পূর্ণ ব্যবহার করে। একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে সকল কন্ডিশনেই মানিয়ে নিতে হয়।
এখানকার উইকেট ও কন্ডিশন আমাদের অনূকুলেই ছিল। বিশ্বকাপে সমর্থকদের হতাশ করলেও তাদের সমর্থন ভবিষ্যতেও আশা করছেন রিয়াদ। তিনি বলেন, সুপার টুয়েলভের দুইটি ম্যাচে (ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে) আমরা খুব কাছাকাছি ছিলাম জয়ের।
কিন্তু কিছু ভুল সুযোগ কাজে লাগাতে না পারায় সেই ম্যাচ দুটি হেরেছি। বাকি তিনটি ম্যাচে কোনো ধরণের প্রতিদ্বন্দীতাই দেখাতে পারিনি। তবুও আশা করি, সমর্থকরা আমাদেরকে সামনের দিনগুলোতেও সমর্থন করবে এবং আমরা তাদেরকে ভালো ফলাফল এনে দিতে পারবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE