ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এটা বাংলাদেশ নয়, মাঠে নামার আগেই মনে করালেন অজি ক্রিকেটা
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বাঁহাতি এই স্পিনার জানালেন, এটা বাংলাদেশের চেয়ে ভিন্ন কন্ডিশন। পুরো সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ খুইয়েছিল ওয়েডের দল। ৪-১ ব্যবধানে হারা সিরিজে অস্ট্রেলিয়াকে একমাত্র জয়টি এনে দিয়েছিল মিচেল সোয়েপসনের দুর্দান্ত বোলিং।
সেবার দাপট দেখিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। যেখানে ৮ উইকেট নিয়ে তালিকায় সবার ওপরে ছিলেন নাসুম। বাংলাদেশের আরেক স্পিনার সাকিব নিয়েছিলেন ৭ উইকেট। এ ছাড়া মন্থর উইকেট পেয়ে আলো ছড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমানও। তবে সংযুক্ত আরব আমিরাতের উইকেট এতটা স্পিনবান্ধব হবে না বলে মনে করেন অ্যাগার।
বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে অ্যাগার বলেন, ‘ওই কন্ডিশন এখানে নেই বলে মনে হচ্ছে। পাল্টে গেছে। বাংলাদেশে যেমনটা দেখেছি, আমার সন্দেহ আছে ততটা স্পিনবান্ধব উইকেট এটা কি না।’ স্পিনবান্ধব উইকেটে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়াকে।
বাংলাদেশ ঘরের মাঠে ভালো খেলেছে সেটা দেখে আশ্চর্য হওয়ার কিছু দেখছেন না অ্যাগার। বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠালেও বিশ্বকাপে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে অজিরা। বাংলাদেশের বিপক্ষে তারা জেতার জন্যই খেলবে এবং দারুণ একটি ম্যাচ হবে বলেন মনে করেন বাঁহাতি এই স্পিনার।
অ্যাগার বলেন, ‘একেবারে আলাদা কন্ডিশন। বাংলাদেশের মতো ওই কন্ডিশনে আমাদের অনেকে সম্ভবত প্রথমবার খেলেছিল। আমরা বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম, সত্যি কথা বলতে ওই কন্ডিশনে বাংলাদেশ অসাধারণ খেলেছিল।
তারা ঘরের মাঠে ভালো খেলেছে এটা আমাদের কাছে আশ্চর্যের কিছু নয়, কিন্তু এখন ভিন্ন ব্যাপার।’ তিনি আরও বলেন, ‘আমাদের দল এখন আলাদা এবং উইকেট বাংলাদেশের মতো আচরণ করছে না। আমরা দেখব কী হয়। আমাদের জিততে হবে এবং জেতার জন্যই ছেলেরা খেলবে। এটা হবে দারুণ ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE