ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আজ মাঠে নামার আগেই বাংলাদেশকে নিয়ে যে বার্তা দিলেন : নাসের হুসেইন
বাংলাদেশ দলে এবার ছিলেন না তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনারের অনুপস্থিতি অনুভব করেছেন নাসের। আসরের মাঝপথে ইনজুরিতে পড়ে ছিটকে যান সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতিও ভুগিয়েছে বাংলাদেশকে।
অথচ ঘরের মাঠে স্পিন উইকেটে পরপর দুটো সিরিজে অসাধারণ দাপটের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। কিন্তু সুপার টুয়েলভে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফ্রিকার কাছে বাজেভাবে হারে তারা। নাসের মনে করেন, অন্য কোনো পরিকল্পনাই ছিল না বাংলাদেশের কোচ-অধিনায়কের।
ইংল্যান্ডের এই সাবেক অধিনায়ক বলেন, 'বাংলাদেশের সমর্থকরা হতাশ হতেই পারে। কেননা তারা বিশ্বকাপে ভালো ফলাফলের প্রত্যাশায় ছিল। শুরুতেই তারা তামিমকে পায়নি, একজন অসাধারণ খেলোয়াড় সে। মাঝপথে সাকিবও ইনজুরিতে পড়েছে। শেষ ম্যাচে তারা তাকে ছাড়াই খেলেছে। ফিজও ভালো বোলিং করেনি। দল থেকে বাদও পড়েছে। আমি জানি না তারা কেন ম্যাচ হারছে। বড় ম্যাচগুলোতে তারা কিছুই করতে পারেনি, ফিল্ডিংও ভালো হয়নি তাদের।'
নাসের আরও বলেন, 'তাদের পাওয়ার হিটারও নেই। তামিম নেই, বাউন্ডারিও কেউ মারতে পারছে না। তারা ঘরের মাটিতে জিততে অভ্যস্ত, ঘরের বাইরেও তাদের জেতা দরকার। স্পিন উইকেটে ঘরের মাঠে তারা জিতছে ঠিকই, কিন্তু বৈশ্বিক আসরে তারা সেরকম উইকেট পাচ্ছে না। আমি মনে করি, তাদের প্ল্যান বিকল্প পরিকল্পনা দরকার এবং তাদের কোনো বিকল্প পরিকল্পনা নেই।'
ঘরের মাটিতে স্পিনিং উইকেটে অস্ট্রেলিয়াকে ৪-১ এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ। দুটি সিরিজেই ভেলকি দেখান দুই দলের স্পিনাররা। ঘরের মাঠে খেলা হওয়ায় এই দুই সিরিজে স্বাভাবিকভাবেই এগিয়ে ছিলেন সাকিব আল হাসান, নাসুম আহমেদরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE