ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে যে দল জিতলে সেমি ফাইনালে যাবে ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-২ থেকে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় দল হিসেবে এই যাত্রায় এগিয়ে আছে আফগানিস্তান। চার ম্যাচে দুটিতে জিতেছে তারা।
এরপরেই আছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তিনটি ম্যাচে দুটি জয় পেয়েছে তারা। স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে ভারত বড় ব্যবধানে জেতার পর, আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে কিউইরা অল্প ব্যবধানে হারলেই কেবল বড় স্বপ্ন দেখতে পারেন রোহিতরা। কেননা নেট রান রেটেও এগিয়ে থাকতে হবে ভারতকে।
এই প্রসঙ্গে রোহিত বলেন, 'আপনি ফাইনালের কথা বলছেন, সেটা অনেক দূরে। আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচটা.. কে জেতে, কে হারে! আমরা এখনই ওসব নিয়ে ভাবছি না। আমরা আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবছি।'
তিনি আরও বলেন, 'যদিও আফগানিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেখানে খেলব না, তবুও এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে যদি আমরা ইতিবাচক কিছু পাই, ফাইনাল নিয়ে আমরা এরপরে চিন্তা করব।'
ফেভারিটের তকমা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছিল কোহলিবাহিনী। তবে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হোঁচট খায় তারা। কোহলির হাফ সেঞ্চুরিতে দেড়শ পেরোলেও ম্যাচ জেতা হয়নি ভারতের। পাকিস্তানের ব্যাটারদের তেমন কোনো চ্যালেঞ্জ জানাতে পারেননি জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামিরা।
তাতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান অসাধারণ ব্যাটিং করে পাকিস্তানকে ১০ উইকেটের জয় এনে দেয়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর প্রায় সপ্তাহখানেক বিশ্রাম পেয়েছিল ভারত। যদিও সেভাবে নিজেদের গুছিয়ে নিতে পারেনি তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই টস হারে ভারত। ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতার কারণে মাত্র ১১০ রান সংগ্রহ করে তারা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে অবশ্য দারুণ খেলেছে ভারত। আফগানিস্তানকে ৬৬ রানের ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE