ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের একজন বোলারের প্রশংসায় জনপ্রিয় ধারাভাষ্যকার উইলকিন্স
বিশ্বকাপে যাওয়ার আগে তাসকিন নিজেই জানিয়েছিলেন তার প্রধান অ’স্ত্র হচ্ছে গতি। গতি ধরে রাখার পাশাপাশি লেন্থ ঠিক রেখে তাই সফলতাও পাচ্ছেন ডানহাতি এই পেসার।
তাসকিনের এমন গতির ঝলক নজর কেড়েছে জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্সের। বাইশ গজে গতির ঝড় তুলে তাসকিন আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস উইলকিন্সের। তাসকিনের বোলিং বিশ্লেষণ করতে গিয়ে উইলকিন্স বলেন, “তাসকিনে বলে গতি রয়েছে। সে ফিটনেস নিয়েও কাজ করেছে। আপনি যদি তার বডির ওপরের দিকে তাকান দেখবেন সে শক্তিশালী এবং পা দুটোতেও বেশ শক্তি রয়েছে। সুতরাং, সে গতি নিয়ে কাজ করেছে। সে প্রতিনিয়ত ১৪০-১৪২ কিমি গতিতে বল করতে পারে পাশাপাশি এখনও জোরে বল করা শিখছে।”
বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে আসার আগে বাংলাদেশ দল প্রথম রাউন্ডে খেলেছিল ওমানে। সেখানে প্রস্তুতি ম্যাচ সহ খেলেছিল মোট চারটি ম্যাচ। শুধু মূল পর্বই নয়, ওমানেও তাসকিনের সুইং আর স্লোয়ার ছিল চোখে পড়ার মত এমনটাই বলছেন এই ধারাভাষ্যকার।
তিনি আরও বলেন, “ওমানে (প্রথম পর্বে) তাকে খুব কাছ থেকে দেখেছি। সে স্লোয়ারটাও রপ্ত করতে পেরেছে এবং ইনসুইং করাতে পারেন। যে কারণে আমার কাছে মনে হয় সে খুবই চিন্তাশীল বোলার।”
টাইগার পেসারদের মধ্যে তাসকিন আহমেদ মূলত কার্যকর ভূমিকা পালন করে থাকেন নতুন বলে। পাওয়ার প্লেতে বল করে দ্রুত ব্যাটসম্যানদের ফিরিয়ে দেয়ার পাশাপাশি মিডল ওভারগুলোতেও দুর্দান্ত তাসকিন।
ধীরে ধীরে দলের লিডিং বোলার হয়ে উঠছেন তাসকিন, এমনটা জানিয়ে অ্যালান যোগ করেন, ‘’সে (তাসকিন) টপ অর্ডার ব্যাটারদের জন্য বিপজ্জনক হতে পারে ও তার বোলিংয়ের পেসেও পরিবর্তন আনতে পারে। আমার মনে হয় সে খুবই ভালো লিডিং বোলার হয়ে উঠেছে।‘
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE