ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
র্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ-ভারত
সুপার টুয়েলভে নিজেদের প্রথম চার ম্যাচের সবগুলোতেই হেরেছে টাইগাররা। এমন ব্যর্থতার কারণে র্যাংকিংয়েও পিছিয়েছে তারা। শুধু বাংলাদেশ নয়, র্যাংকিংয়ে পতন হয়েছে ভারতেরও।
মিরপুরে বিশ্বকাপের আগে পরপর দুই সিরিজ জিতে র্যাংকিংয়ের ছয়ে উঠে এসেছিল বাংলাদেশ। এরপর বিশ্বকাপে এসেই শুরু হয়েছে তাদের অবনতি। প্রথমে দুই ধাপ পিছিয়ে আটে অবনমন হয়েছে টাইগারদের। এবার সদ্য প্রকাশিত আইসিসির র্যাংকিংয়ে আরও এক ধাপ পিছিয়ে নয়ে অবস্থান সাকিব-মাহমুদউল্লাহদের। সম্প্রতি আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে সমান রেটিং নিয়ে একধাপ এগিয়ে তাদের জায়গায় উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৩০ রেটিং নিয়ে দশে অবস্থান করছে শ্রীলঙ্কা।
বরাবরের মতোই বিশ্বকাপে উড়তে থাকা ইংলিশরা রয়েছে টেবিলের শীর্ষে। তাদের রেটিং পয়েন্ট ২৭৯। বিশ্বকাপে দারুণ সময় পার করা পাকিস্তান জায়গা করে নিয়েছে দুইয়ে। তাদের রেটিং ২৬৫।
অপরদিকে বাংলাদেশের মতো এক ধাপ পিছিয়েছে ভারত। তিনে থাকা কোহলিদের রেটিং ২৬২। তবে বিশ্বকাপে ভালো ফর্মে থেকে অপরিবর্তিত রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের র্যাংকিং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE