ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে বাদ দিতে যাচ্ছে বিসিসিআই
কোহলির নেতৃত্বে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই ভরাডুবি ভারতের। যার দায় অনেকটা পড়েছে অধিনায়কের কাঁধে। এছাড়াও কোহলির নেতৃত্বে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপসহ মোট চারটি আইসিসি ইভেন্টে খেলেছে ভারত। যার সবগুলোতেই শিরোপা লুফে নিতে ব্যর্থ হয়েছে কোহলির দল।
ওয়ানডেতে কোহলির অধিনায়কত্ব প্রসঙ্গে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘এখন যদি আমাকে বা অন্য কাউকে জিজ্ঞেস করেন, তাহলে বলব ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আছে।’
বিসিসিআই সেই সূত্র আরও বলেছে, ‘বিসিসিআই খুব অসন্তুষ্ট। বিরাটের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে বড় রকমের প্রশ্ন আছে। এখনো তিন ম্যাচ (টি-টোয়েন্টি বিশ্বকাপে) বাকি, যদি ভারত কোনোভাবে ঘুরে দাঁড়ায় এবং পরের পর্বে উঠে যায়, তাহলে সবকিছু বদলে যেতে পারে।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন রবি শাস্ত্রী। তিনি দায়িত্ব ছাড়লে ভারতের প্রধান কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়। আর কোহলির পর নেতৃত্বভার কার কাঁধে উঠছে, দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করেই তা ঠিক করবে বিসিসিআই।
বিসিসিআই সূ্ত্র জানিয়েছে, ‘এখনো কারও নাম বলার সময় হয়নি। বিশ্বকাপ আগে শেষ হোক। রাহুল দ্রাবিড় হয়তো দলের সঙ্গে কোচ হিসেবে যোগ দিতে পারে। এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা হবে। রোহিত না অন্য কেউ, নাকি বিরাটই চালিয়ে যাবেন, সবকিছুই পরে করা হবে। এমনও হতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একজন অধিনায়ক ও টেস্টে একজন থাকবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE