ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের স্পিন ও মুস্তাফিজকে অপমান করে যা বললেন অ্যাগার
মিরপুরের কন্ডিশনের কারণে মুস্তাফিজ ভীষণ কার্যকরী হয়ে উঠেছিল, মনে করেন অ্যাগার। শুধু স্পিনাররাই নন, মুস্তাফিজুর রহমানও অস্ট্রেলিয়ার ঘাম ঝরিয়েছেন মিরপুরে। তবে অজি স্পিনার অ্যাশটন অ্যাগার মনে করছেন, মিরপুরের মত দুবাইয়ে বাংলাদেশের বোলাররা হুমকি হয়ে উঠতে পারবেন না।
৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অজিদের প্রতিনিধি হিসেবে হাজির হন অ্যাগার।
বিডিক্রিকটাইমের প্রশ্নের জবাবে অ্যাগার বলেন, ‘মুস্তাফিজকে খেলা কঠিন হয়ে ওঠার পেছনে কন্ডিশনের বড় ভূমিকা ছিল। অফ স্পিন, স্লোয়ার বলে সেখানে যেভাবে স্পিনের সুবিধা কাজে লাগাচ্ছিল- দুর্দান্ত। তবে এমন বোলিংয়ের জন্য উইকেটের ওপর অনেক নির্ভরতা ছিল। স্পিনারদের ক্ষেত্রেও তাই।’
অ্যাগার জানালেন, মিরপুরের উইকেট কঠিন ছিল দুই দলের ব্যাটারদের জন্যই। আর তাই তার বিশ্বাস, দুবাইয়ের উইকেট স্পিন বান্ধব হলেও অন্তত মিরপুরের মত ব্যাটারদের ত্রাস হয়ে উঠবে না।
অ্যাগার বলেন, ‘মিরপুরে বোলিং করে অনেক মজা পেয়েছি। আমার মনে হয় বাংলাদেশসহ দুই দলের কোনো ব্যাটারই ব্যাট করা উপভোগ করেনি। স্কোরবোর্ডে ১২০ রানের মত উঠত। কিন্তু এরকম তো সচরাচর দেখা যায় না।’
‘কন্ডিশনের ওপর নির্ভর করছে কালকের ম্যাচ কেমন হবে। কন্ডিশন যেমনই হোক আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে আমার মনে হয় না, বাংলাদেশে যেমন স্পিন বান্ধব দেখেছিলাম এরকম এখানে হবে।’– বলেন অ্যাগার।
বাংলাদেশ স্পিন আক্রমণের নেতা সাকিব আল হাসান ছিটকে পড়েছেন চোটের কারণে। মুস্তাফিজও ছন্দে নেই, সর্বশেষ ম্যাচে ছিলেন না একাদশে। মিরপুরের দুঃস্মৃতির কথা বারবার মনে করিয়ে দিলেও তাই নির্ভার থাকার যথেষ্ট যুক্তি আছে অস্ট্রেলিয়ার!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE