ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের মাটিতে বাটলারের মত ক্রিকেটার তৈরি না হওয়ার কারন জানালেন তামিম
২০১১ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাটলারের। শুরুর দিকে ৬-৭ নম্বরে ব্যাটিং করলেও সময়ের বিবর্তনে দলের নির্ভরযোগ্য ওপেনারে পরিণত হন তিনি।
ক্যারিয়ারের শুরুতে উদ্ভাবনী শট খেলায় সুনাম ছিল বাটলারের। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে স্কুপ, রিভার্স সুইপের মতো সাহসী শট খেলতে দেখা যেত তাঁকে। কখনো সফল হয়েছেন কিংবা কখনো ব্যর্থ। কিন্তুই নিজের খেলার ধরন কখনোই বদলাননি ইংলিশ এই উইকেটরক্ষক। তাঁর দেশও তাঁকে সবসময় সমর্থন করেছে।
বাংলাদেশের প্রেক্ষাপট যেন পুরোই আলাদা। দেশের ক্রিকেটে কেউ উদ্ভাবনী শট খেলতে গিয়ে ডাগ-আউটে ফিরে গেলে তাকেই দোষারোপ করা হয় সর্বদিক থেকে। এমন সংস্কৃতির পরিবর্তন হলেই জস বাটলারের মতো কাউকে বাংলাদেশের ক্রিকেটে তৈরি করা সম্ভব বলে মনে করেন তামিম,
অনুষ্ঠানটিতে ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে আলাপকাপে তিনি বলেন, 'আমার মনে হয় কি স্যার, আমরা সবাই চাই জস বাটলারের মতো কাউকে বের করে আনি। কিন্তু আমাদের মানসিকতা এখনো পিছিয়ে আছে। যেমন স্কুপ করে আউট হওয়া যাবে না। সোজা ব্যাটে এক এক রান করে খেলা শেষ করতে হবে। আপনি যদি আফিফকে আমার মতো বানাতে চান তাহলে তো এই ধরনের ক্রিকেটার আসবে না।'
তিনি আরও বলেন, 'জস বাটলার যখন আসলো, ও কিন্তু পুরোপুরি আরেক রকমের খেলোয়াড় ছিল। পেছনে খেলত বা বিভিন্ন শট খেলত। আমার মনে হয় না আমরা এই জিনিসটার জন্য তৈরি আছি, যে এভাবেও ক্রিকেট খেলা যায়। আপনি যদি বলেন আমরা জস বাটলারের মতো কাউকে বের করি না। কেন করি না? এই জিনিস থেকে আপনাদের বের হতে হবে। আফিফ বা আরও যারা আছে ওদের ওভাবে থাকতে দিন। যদি আপনার পছন্দ না হয় ওর খেলার ধরন তাহলে আপনি ওকে নির্বাচনই করবেন না।'
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকবার রিভার্সসুইপ খেলে ফিরে গিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবদিকেই সমালোচনা হচ্ছে তাঁর। কিন্তু এতে মুশফিকের ওপরেই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তামিম।
এই প্রসঙ্গে তামিম বলেন, 'একটা নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়ে এখন আলোচনা চলছে যে কেন সে স্কুপ খেলে, রিভার্স সুপ খেলে। এটা নিয়ে সবাই অনেক বলছে এবং সেটা ওই প্লেয়ারের কানেও যাচ্ছে। এখন ধরেন সামনের কোনও ম্যাচে স্কুপ, রিভার্স সুপ বা সুইপ করার সুযোগ আসছে, সে কিন্তু সেটা করবে না। মনের মধ্যে ভয় কাজ করবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE