ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

লজ্জার রেকর্ড গড়লো সৌম্য-মুশফিক

২০২১ নভেম্বর ০৩ ১০:৫৮:২২

লজ্জার রেকর্ড গড়লো সৌম্য-মুশফিক

বিশ্বকাপে প্রথমবারের মতো সাকিবকে ছাড়া টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দশার মধ্যে ছিল বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যে হারায় তিন উইকেট। দলীয় রান তখন ২৪। ৩৪ রানে উইকেট পতন পাঁচটি। সব মিলিয়ে বিশ্রী শুরু বাংলাদেশের।

এর ধারাবাহিকতা থাকে ইনিংস জুড়েই। পাঁচজন ফিরে যান শূন্য হাতেই। এ পাঁচজনের মধ্যে রয়েছেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিমও। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড এই দুজনেরই। এবার নিয়ে ১০ বার শূন্যতে ফিরলেন সৌম্য সরকার, ৮ বার মুশফিকুর রহিম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত