ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিপদে হাল ধরতে কবে থেকে মাঠে ফিরবেন জানালেন তামিম
চলমান বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত তিনি জানিয়েছিলেন অনেক আগেই। ইঞ্জুরির জন্য বেশ কয়েকটি সিরিজে অংশ নিতে না পারার কারনে অন্যদের সুযোগ দিতেই তিনি সরে দাঁড়ান সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বড় আসর হতে। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা তামিম কবে মাঠে ফিরবেন সেটাও জানিয়েছেন।
সম্প্রতি ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেছেন, ‘আমি ডাক্তারদের সঙ্গে দেখা করেছি, তারা আমায় আগামী ৭ নভেম্বর থেকে স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করার পরামর্শ দিয়েছে। আমি তাই এনসিএল খেলার পরিকল্পনাও করেছি।’
বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর তিনি সিদ্ধান্ত নেন এভারেস্ট প্রিমিয়ার লীগ বা ইপিএল খেলার। সেখানেও সম্পন্ন করতে পারেন নি নিজের সব ম্যাচ, আঙ্গুলের চোটে দেশে ফিরতে হয় তাকে। এখন অবশ্য পুনর্বাসনে আছেন তিনি, আর এক সপ্তাহ পর ব্যাট করতে পারবেন দেশ সেরা এই ওপেনার।
আঙুলের চোটের বর্তমান অবস্থা জানিয়ে তিনি আরও বলেন, ‘আঙুলের ইনজুরি এখনো পুরোপুরি সারেনি। তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছি, আরও এক সপ্তাহ বাকি আছে। এরপর আমি ব্যাটিং শুরু করতে পারব।’
আগামী ১৪ তারিখ মাঠে গড়াবে এনসিএলের ৫ম পর্বের খেলা, সেখানে অংশ নেয়ার কথা আছে তামিম ইকবালের। বিশ্বকাপের পর পর জাতীয় দলের ক্যাম্প থাকলেও এনসিএলের জন্য থাকছেন না তিনি। তবে এনসিএলের পর ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট হতে মাঠে দেখা যেতে পারে তামিম ইকবালকে। ইঞ্জুরির জন্য ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE