ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবসর ভেঙ্গে ৩৯ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন যুবরাজ
সোমবার রাতে নিজের ইনস্টিগ্রাম একাউন্টে এই বোমাটি ফাটিয়েছেন ৩৯ বছর বয়সি সাবেক ভারতীয় অল রাউন্ডার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি মাঠে ফেরার ইঙ্গিত দিযেছেন। তবে তিনি ভারতীয় দলে ফিরতে চান, নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতে চান সেটি এখনো পরিস্কান নয়।
২০১৭ সালে কটকে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের হয়ে নিজের সর্বশেষ সেঞ্চুরি হাকানোর ভিডিও ফুটেজের সাথে যুবরাজ লিখেছেন, ‘সৃস্টিকর্তা আপনার ভাগ্য নির্ধারক। দর্শকের দাবীর কারণে আগামী ফেব্রুয়ারিতে আমি মাঠে ফেরার আশা করছি। এই অনুভুতির মত কিছু নেই। আমার প্রতি আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। দলকে সমর্থন অব্যাহত রাখুন। কারণ এটি আমাদের দল। কঠিন সময়েও সত্যিকারের সমর্থকরা তাদের সমর্থন অব্যাহত রাখে।’
২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া পাঞ্জাবের যুবরাজ ২০১৯ সালের ১০ জুন ক্রিকেটকে বিদায় জানান। ২০০০ সালের অক্টোবরে অভিষিক্ত বাঁ হাতি এই অল রাউন্ডার ভারতের হয়ে ৩০৪টি ওয়ানডে ও ৪০টি টেস্ট ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন যথাক্রমে ৮৭০১ ও ১৯০০ রান। বাঁ হাতি এ স্পিনার ওয়ানেড ক্রিকেটে নিয়েছেন ১১১টি উইকেট।
ব্যাঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালের ১ ফ্রেবুয়ারি সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন । জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৭ সালের ৩০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ