ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইমরুল ও সাব্বিরকে দলে ফেরানোর পরামর্শ মিসবাহর
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দশা দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণেই স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানের ব্যবধানে হারে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো রান পেলেও তার পরের ম্যাচ থেকেই আবার সেই দুরবস্থা।
এরপর ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে করে মাত্র ১২৪ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪২ রানও তাড়া করতে ব্যর্থ হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো মাত্র ৮৪ রানেই অলআউট। পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের এই ব্যাটিং দুরবস্থা নিয়ে সমালোচনা চলছে দেশ ছাপিয়ে আন্তর্জাতিক মহলেও। হাসির পাত্রও হচ্ছেন টাইগাররা।
তাছাড়া টানা রান খরার পরও ব্যাটাররা দলে অটুট আছেন দেখেও অবাক হচ্ছেন অনেকে। ওয়াসিম আকরাম তো মন্তব্য করেন, গত কয়েক বছর ধরেই তিনি লিটন দাসকে অনুসরণ করছেন কিন্তু কখনোই তাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে দেখেননি।
বাংলাদেশের ব্যাটিংয়ের এই বেহাল দশা দেখে আবার ইমরুল ও সাব্বিরের কথা স্মরণ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক কোচ মিসবাহ। এক অনুষ্ঠানে মিসবাহ বলেন, ইমরুল বেশ ভালো ব্যাটিং করেন এবং সাব্বির মারকুটে ইনিংস খেলতে পারেন। তাদেরকে আরেকবার সুযোগ দেওয়ার পক্ষেও কথা বলেন তিনি।
এ ব্যাপারে মিসবাহর বলেন, “ইমরুল কায়েসের ব্যাটিং দেখে আমার ভালো লাগত। ইমরুল বেশ ভালো ব্যাটিং করে। তাকে আবার সুযোগ দিয়ে দেখা যেতে পারে। সাব্বির রহমানও বেশ মারকুটে ব্যাটার। যদিও সাব্বির শেষের দিকে ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েছে, কিন্তু তার বেশ দ্রুত রান তোলার সম্ভাবনা আছে। ওয়ানডে ক্রিকেটেও সে ভালো ভালো খেলত। বাংলাদেশের এই দুইজন ব্যাটার বেশ ভালো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE