ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখালেন ও আশার বাণী শোনালেন : ডমিঙ্গো
বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হলে খেলা অন্য রকমও হতে পারত। অপেক্ষাকৃত কম শক্তির দলের সঙ্গে খেলতে পারতেন মাহমুদউল্লাহরা। টুর্নামেন্টের শুরুটা খারাপ করে নিজেদের পায়ে কুড়াল মেরেছেন নিজেরাই। টুর্নামেন্টে দল হিসেবেও ক্লিক করেনি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সমন্বিত পারফরম্যান্স হয়নি। নেতৃত্বের দুর্বলতাও চোখে পড়েছে। ওপেনিংয়ে জুটি না হওয়ায় পাওয়ার প্লে থেকে কাঙ্ক্ষিত রান পাওয়া যায়নি। শেষ ম্যাচ বাদ দিলে মনে রাখার মতো পারফরম্যান্স নেই লিটন কুমার দাসের।
সুপার টুয়েলভে ম্লান ছিলেন তিন সিনিয়র। মাহমুদউল্লাহ ও মুশফিক একটি করে হাফ সেঞ্চুরি পেলেও সাকিবের তাও নেই। সিনিয়র ত্রয়ীর ভালো না খেলাই কাল হয়েছে দলের। তারুণ্যের ক্রিকেটে তরুণরা সহজ ক্যাচ ফেলায় জিততে পারেনি বাংলাদেশ। রাসেল ডমিঙ্গোও মানছেন সেটা, ‘আমাদের এই দলের বেশির ভাগ খেলোয়াড় তরুণ। তরুণদের এমন ভুল হতেই পারে। এখনও তারা শিখছে। আশা করি, সামনের বিশ্বকাপের আগেই সব ঠিক হয়ে যাবে।’
ওয়ানডের মতো টি২০-তেও বাংলাদেশের ভালো দল হয়ে ওঠার সম্ভাবনা দেখেন ডমিঙ্গো, ‘আট মাস আগেও বাংলাদেশ ১১ নম্বরে ছিল। সেখান থেকে এক লাফে ছয়ে উঠেছে। এটা সম্ভব করেছে এই ছেলেরাই। ওরা ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছে। বিশ্বকাপেও ভালো ক্রিকেট খেলেছে তারা। রাতারাতি সবকিছু হবে না। সময় দিলে সব দল হিসেবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ।’
টুর্নামেন্টের এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে, টাইগারদের কৌশলেও কিছু ভুল ছিল। নিয়মিত অনুশীলন হয়নি। ফিল্ডিং প্র্যাকটিসে হাই ক্যাচিং নিয়ে কম কাজ হয়েছে গত এক মাসে। ব্যাটসম্যানরা দিনের পর দিন ভুল করে গেলেও শুধরে নেওয়ার চেষ্টা ছিল সামান্যই। যেটার খেসারত দিতে হলো বিশ্বকাপের মতো বড় মঞ্চে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE