ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্থানের বিপক্ষে টি-২০ সিরিজে খেলা নিয়ে আরও কঠিন সিদ্ধান্ত নিলেন তামিম
বাঁহাতি এ ব্যাটার সম্প্রতি জানিয়েছেন, তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে দলে ফিরবেন। ইনজুরি ও পর্যাপ্ত ম্যাচ না খেলার কারণে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপও অংশ নেননি তামিম। তিনি নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নিলেও আঙুলে নতুন করে চোটের কারণে সেটিও সম্পূর্ণ করতে পারেননি।
তবে এই তারকা ব্যাটার জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন। সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন,‘আমি ডাক্তারদের সঙ্গে দেখা করেছি, তারা আমায় আগামী ৭ নভেম্বর থেকে স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করার পরামর্শ দিয়েছে। আমি তাই এনসিএল খেলার পরিকল্পনাও করেছি।’
আঙুলের চোটের বর্তমান অবস্থা জানিয়ে তিনি আরও বলেন, ‘আঙুলের ইনজুরি এখনো পুরোপুরি সারেনি। তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছি, আরও এক সপ্তাহ বাকি আছে। এরপর আমি ব্যাটিং শুরু করতে পারব।’
আগামী ১৪ নভেম্বর চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম পর্বের খেলা শুরু হবে। এক সপ্তাহ ব্যাটিং প্র্যাকটিস করে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি হিসেবেই এনসিএলে খেলতে চাচ্ছেন তামিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান জানিয়েছেন, বিশ্বকাপের পর আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। তামিম এনসিএল খেলবেন বলে ক্যাম্পে থাকছেন না। তবে ২৬ তারিখ চট্টগ্রামে হতে যাওয়া প্রথম টেস্টের দলে ওয়ানডে দলের অধিনায়ককে হয়তো দেখা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE