ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
লিটনকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন ডোমিঙ্গো
প্রথম ৫ ম্যাচে ওপেন করতে নেমে ৬৫ রান করা লিটন দাস ছিলেন বাদ পড়ার শঙ্কাতেই। তবে নুরুল হাসান সোহানের ইনজুরিতে টিকে যান ৬ষ্ঠ ম্যাচেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এদিন অবশ্য খেলেন ৩ নম্বরে। ৪৩ বলে ৪ চারে করেন ৪৪ রান। লিটন দাস যতক্ষণ উইকেটে ছিলেন, বাংলাদেশও ম্যাচে ভালোভাবেই ছিল ততক্ষণ। ছক্কা হাকাতে যেয়ে জেসন হোল্ডারের হাতে ধরা পড়লে শেষ ওভারে দল সমীকরণ মেলাতে ব্যর্থ হয়।
চাপের বোঝা লিটনের ওপর অনেক, সেটা কমাতে তিন বা চারে নামা লিটনের জন্য ভালো বলে মনে করেন টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘দেখেন, এটা এমন বিষয় (লিটনকে দিয়ে ওপেন না করানো) যেটা আমরা লম্বা সময় ধরে ভেবেছি। নিশ্চিতভাবেই এটা খুবই কঠিন (লিটনকে মিডল অর্ডারে খেলানো) যখন আপনার দলে সাকিব-মুশফিক আছে।
তরুণ আফিফ হোসেন ধ্রুবও সুযোগ পেয়ে ভালো করেছে।’ ‘সুতরাং কিছুটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, আমি আগেও বলেছি ঘটনা ঘটার পর যেকোন কিছু ভালোভাবে দেখা যায়। লিটন ৫০ ওভারের ক্রিকেটে টপ অর্ডারে ব্যাট করে দারুণ কিছু ইনিংসও খেলেছে।
আপনি যদি লিটনকে জিজ্ঞাসা করেন যে সে কোন পজিশনে ব্যাট করতে চায় তাহলে সে হয়তো বলবে টপ অর্ডারে।’ তিনি আরও বলেন, ‘এটা এমন এক আলাপ যা আমরা আগেও করেছি। দেখেন, সে (লিটন) জানে যে সে চাপে আছে এবং তিন বা চারে নেমে গেলে তাকে নতুন বল সামলাতে হবে না, যা তাকে চাপ থেকে বের করে আনবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE