ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মাথায় বল লেগে হাসপাতালে টাইগার ক্রিকেটার
বিকেএসপিতে তখন শেষ বিকেল, কয়েকটা ওভার পেরোলেই শেষ হয়ে যাবে দ্বিতীয় দিনের খেলা। ঢাকা মেট্রোর প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ। ইনিংসের ২৭ তম ওভারে মেহেদি হাসান রানার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন মার্শাল আইয়ুব। মাঠে নতুন ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করছেন আল আমিন জুনিয়র; রানার প্রথম দুইটা বল খেললেন বেশ দেখেশুনে, টেস্ট মেজাজে।
নিজের সপ্তম ওভারের শেষ বলটা রানা মারলেন বাউন্সার। আর তাতেই বিপত্তি! বল গিয়ে লাগল আল আমিন জুনিয়রের ঘাড়ের পেছনে। কয়েক মুহুর্তের জন্য হয়তো উপস্থিত সকলের মনে পড়ে যাচ্ছিল ফিলিপ হিউজের কথাই। আল আমিন মাটিতে গড়িয়ে না পড়লেও দৌড়ে এলেন মাঠে উপস্থিত সকলেই। দৌড়ে এলেন ফিজিও, অতিরিক্ত খেলোয়াড়েরাও।
ক্যামেরার লেন্স তখন আল আমিনের ওপর। আম্পায়ার থেকে শুরু করে বিপক্ষ দলের খেলোয়াড়েরা উৎসুক আল আমিনের বর্তমান অবস্থা জানতে। নিজেদের মধ্যেও চলেছে আলোচনা। অবশেষে যখন আল আমিন নিশ্চিত করলেন তিনি খেলা চালিয়ে যেতে পারবেন, তখন যেনো হাফ ছেড়ে বাঁচলেন সকলেই।
খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও আল আমিন মাঠ ছেড়েছেন কয়েক ওভার পরেই। ৩৩ তম ওভারে রানার তৃতীয় বল করার আগেই হঠাৎ মাঠ থেকে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এই ব্যাটসম্যান। কারণ হিসেবে জানা যায় চোখ থেকে পানি ঝরছিলো আল আমিনের। পরবর্তীতে তাকে সিটি স্ক্যান করাতে নেয়া হয়েছে হাসপাতালেও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE