ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আসিফ আলীর সিএ ব্যাটটি নিয়ে শ্যাডো শট খেললেন মুশফিক
গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ফেললেও এখনও বাংলাদেশ দলের পা পড়েনি বিশ্বের অন্যতম অত্যাধুনিক এই স্টেডিয়ামে। যদিও আবুধাবিতে হওয়া দুই ম্যাচের আগেই দুবাই স্পোর্টস সিটিতে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। টাইগারদের অনুশীলন ভেন্যু আইসিসির অ্যাকাডেমী মাঠ।
সোমবার এই মাঠে পা দিয়ে বাংলাদেশের সাংবাদিকদের চোখ ছানাবড়া। একই মাঠে অনুশীলন করছে পাকিস্তান দলও। পাশাপাশি অনুশীলন জমালেও দুই দলের চিত্রটা ভিন্ন। টানা তিন ম্যাচ জিতে পাকিস্তান সেমিফাইনালের স্বপ্ন বুনছে। আর বাংলাদেশের অপেক্ষা একটি স্বস্তির জয়ের।
মাঠের একপ্রান্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে নিয়েছে বাংলাদেশ। আর পাকিস্তান নিজেদের প্রস্তুত করেছে নামিবিয়ার মুখোমুখি হওয়ার আগে। তিন ম্যাচের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তারা জিতেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এরপর নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে তারা জিতেছে সমান ৫ উইকেটের ব্যবধানে।
বাংলাদেশ মূল পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতে হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হার দিয়ে শুরু। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এবারের বিশ্বকাপে পাকিস্তানের দুর্দান্ত সাফল্যের পেছনে টনিক হিসেবে কি আছে সেটাই পরখ করতে বাংলাদেশ দলের কোচদেরও চোখ ছিল বাবর আজমদের অনুশীলনে।
শাদাব খান, আসিফ আলীরা যখন ব্যাট-বলের ধার বাড়াতে ব্যস্ত, তখন তাদের দিকে পাখির চোখে তাকিয়ে ছিলেন অ্যাশওয়েল প্রিন্স-রায়ান কুকরা। দুই দলের ক্রিকেটারদের মধ্যে টুকটাক কথার আদান প্রদানও হয়েছে। পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যান আসিফ আলী তো এগিয়ে এসে মুশফিকুর রহিমের ব্যাটের ধারও দেখে নিয়েছেন।
মুশফিকও আসিফ আলীর সিএ ব্যাটটি কয়েকবার শ্যাডো শট খেলে নিয়েছেন। তবে দুজনের মধ্যে কি কথা হলো সেটা না জানা গেলেও পাকিস্তানের অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটারদের তীক্ষ্ণ দৃষ্টিই বলে দিয়েছে তাদের সাফল্যের রহস্য ধরতে কতটা উন্মুখ হয়েছিলেন টাইগাররা।
একের পর এক ইনজুরির আঘাতে বাংলাদেশ দল বিপর্যস্ত। পিঠের চোটে সবার আগে বিশ্বকাপ শেষ হয়ে গেছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। আর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। তাসকিন আহমেদের বলের আঘাতে তলপেটের নিচে চোট পেয়েছিলেন নুরুল হাসান সোহান।
সোমবার অনুশীলনে দেখা গেলেও প্রোটিয়াদের বিপক্ষেও এই উইকেটরক্ষক ব্যাটসম্যানদের খেলা হচ্ছে না। একাদশে সাকিবের পরিবর্তে শামীম হোসেন পাটোয়ারি খেলছেন সেটা একদিন আগেই নিশ্চিত করে দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
যদি কিন্তুর হিসেবে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার আশা এখনও বেচে আছে। সেমিফাইনালের আশা স্বপ্ন হয়ে থাকলেও একটি জয় তো আশা করতেই পারে বাংলাদেশ। দেয়ালে পিঠ ঠেকে গেলে বাংলাদেশের ঘুড়ে দাঁড়ানোর ইতিহাস তো কম নেই। এবার প্রোটিয়াদের বিপক্ষেই হয়ে যাক!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE