ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সাকিবের পরিবর্তে একাদশে কাকে সুযোগ দেয়া হবে জানিয়ে দিলেন ডোমিঙ্গো
সাকিব দলের প্রাণশক্তি, প্রধান চালিকাশক্তি। ব্যাটিং ও বোলিং শক্তির অন্যতম উৎস। তার বোলিং দলের সবচেয়ে বড় ও কার্যকর অস্ত্র। আর ব্যাটিংটাও অনেক বড় সম্পদ। বেশিরভাগ বোদ্ধা-পন্ডিত সাকিবকে ‘টু ইন ওয়ান’ বলে ডাকেন। আর কারও কারও মতে, সাকিব হলেন ‘থ্রি ইন ওয়ান।’
মানে একজন বোলার আর একজন ব্যাটসম্যান দিয়েও তার অভাব পূরণ করা সম্ভব হয় না। এমন একজন অপরিহার্য পারফরমার ছাড়া বিশ্বকাপের বড় মঞ্চে, তাও সুপার টুয়েলভে মাঠে নামা এবং সেটা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে!
সব মিলে দলের শক্তি কমে যাওয়া। ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য কমে যাওয়া। এমন একজন পারফরমারের অনুপস্থিতিকে কীভাবে দেখছেন কোচ রাসেল ডোমিঙ্গো? সাকিবকে ছাড়া মাঠে নামার আগে কী কী অসুবিধা পোহাতে হচ্ছে? একাদশের গঠন বিন্যাস বা টিম কম্বিনেশনই বা করবেন কীভাবে?
সোমবার ম্যাচ পূর্ববর্তী সে সব কৌতূহলী প্রশ্নের জবাব দিয়েছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি অকপটে স্বীকার করেছেন, সাকিবের অনুপস্থিতি অনেক বড় শূন্যতা, দলের ভারসাম্য কমে যাওয়ার কারণ। তাই তো তার মুখে এমন কথা, ‘সাকিবের না থাকার মানে একজন করে ব্যাটসম্যান ও বোলার কমে যাওয়া।’
সাকিবের অনুপস্থিতিতে তাহলে কে খেলবেন? দলে আর কোন স্পেশালিষ্ট স্পিনার কিংবা স্পিনিং অলরাউন্ডারও নেই। কথায় বোঝা গেলো, টাইগার কোচ শামীম পাটোয়ারীকেই স্পিনিং অলরাউন্ডার ধরছেন। এই তরুণের বিশ্বকাপ অভিষেকের সম্ভাবনার কথাও জানিয়ে দিয়েছেন টাইগার কোচ।
তিনি বলেছেন, ‘সাকিবের জায়গায় হয়তো একজন পার্টটাইম বোলারকে খেলানো হতে পারে। এতে করে কারও আগামীকাল বিশ্বকাপ অভিষেকের সম্ভাবনা আছে।’
আর সেই একজন যে শামীম পাটোয়ারী সেটিও বলে দিয়েছেন ডোমিঙ্গো। তার ভাষ্য, ‘মঙ্গলবার সোহান খেলতে পারবে না। তার ব্যাকআপ ব্যাটার শামীম ও সৌম্য একাদশে থাকবে।’
সাকিব এবং মোস্তাফিজ দলের প্রধান দুই বোলিং অস্ত্র। তারা কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে? এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে নারাজ ডোমিঙ্গো, ‘সাকিব-মোস্তাফিজ সম্পর্কে আমি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলতে চাই, আপনি যখন হারতে থাকবেন, তখন অনেক প্রশ্নই ওঠে। আমি মনে করি না, আমরা এখন তেমন অবস্থায় আছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE