ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মাঠে নাকি ইনস্টাগ্রামে, কোথাই ক্রিকেট খেলবে ভারত, জানালেন শোয়েব
শেষোক্ত দলে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। তিনি বিরাট কোহলিদের কটাক্ষ করে বলছেন, ‘কোহলিরা আগে ঠিক করুক, তারা মাঠে ক্রিকেট খেলবে নাকি ইনস্টাগ্রামে খেলবে?’
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের হার দিয়ে অভিযান শুরু করেছে বিরাট কোহলির ভারত। নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচটা ভারতের কাছে ছিল কার্যত বাঁচা-মরার লড়াই। সে ম্যাচেও অসহায়ভাবে হার মানতে হয় টিম কোহলিকে।
এ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই এখন ছিটকে যাওয়ার মুখে ভারত। বিশ্বকাপের মত মেগা টুর্নামেন্ট জয়ের অন্যতম ফেবারিট দলের খেলা দেখে হতাশ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
কোহলিদের পরামর্শ দিয়ে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলছেন, ‘বোলিং ডিপার্টমেন্ট ঠিক করো আগে। নিজেদের ভুলগুলো বের করো। নিজেরাই ঠিক করো, তোমরা ইনস্টাগ্রামে খেলবে নাকি মাঠে নেমে ক্রিকেট খেলবে?’
কিউইদের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনে ভারত। ওপেনার হিসেবে লোকেশ রাহুলের সঙ্গে জুটি বাঁধেন ইশান কিশান। রোহিত শর্মাকে পাঠানো হয় তিন নম্বরে। অধিনায়ক কোহলি নিজে নেমে যান চার নম্বরে।
ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুনিল গাভাসকারের মতো সাবেক ক্রিকেটাররা। ভারতীয়দের মন্থর ব্যাটিং দেখে বিস্মিত শোয়েবও। তিনি বলছেন, ‘প্রচুর ভুল করেছে ভারত। এটা অত্যন্ত হতাশাজনক। এ ধরনের হার হজম করা সহজ নয়। জয়ের জন্য খেলতে নেমেছে ভারত, এমনটা মোটেও মনে হয়নি ওদের খেলা দেখে। ভারতের বোলিংকে অত্যন্ত মাঝারিমানের বলে মনে হয়েছে। বুমরাহ ছাড়া বাকিরা নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলেনি। ভারতের বোলিংকে গড়পড়তা মনে হয়েছে।’
ভারত এমন পারফরম্যান্স করছে কেন, তা বুঝে উঠতে পারছেন না শোয়েব। কোহলি এখনও পর্যন্ত একবারও টস জিততে পারেননি। টস হেরে ভারতকে দিগভ্রান্ত দেখাচ্ছে। সমালোচনা করে শোয়েব বলছেন, ‘টস হারলেই মনে হচ্ছে ভারত ম্যাচ হেরে বসে রয়েছে।’
শোয়েব আরও বলেন, ‘ভারতকে দেখে খুবই হতাশ হয়েছি। ব্যাটিং অর্ডার বদলে দেওয়া হল, ভুল শট নির্বাচন করা হল, শার্দুলকে খুবই সাধারণ মনে হয়েছে। পরের ম্যাচে ভারতের সামনে আফগানিস্তান। আমার কিন্তু চিন্তাই হচ্ছে। আফগানিস্তান যদি টস জেতে তাহলে ওদের স্পিন দিয়ে ভারতের ব্যাটিং ধ্বংস করে দেবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE