ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রাসেল-ম্যাক্সওয়েলের মত পাওয়ার হিটার তৈরিতে বিসিবি’র উদ্যোগ
বিশ্বকাপে আসার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করেছিল বাংলাদেশ। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে। এই দুটি সিরিজে মিরপুর শের-ই বাংলায় স্পিনারদের রাজত্বে অসহায় ছিলেন ব্যাটসম্যানরা। তখনই মিরপুরের মন্থর ও স্পিন বান্ধব উইকেট নিয়ে কথা উঠেছিল।
এমন উইকেটে খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুতি কতটা ফলপ্রসূ হবে? ঠিক তাই হলো, আসল লড়াইয়ে এসে মাহমুদউল্লাহ রিয়াদরা যেন দেখেছেন মুদ্রার উল্টোপিঠ। তাই তো একটু দেরি হলেও টনক নড়েছে বিসিবির। ঘরের মাঠে স্পোর্টিং উইকেট তৈরি করে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ এমনটাই জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এই বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে বিসিবি। হাবিবুল বাশার সুমন বলেন, “নির্বাচক হিসেবে অবশ্যই আমি হতাশ, ওয়ানডেতে আমরা ভালো। টেস্টে উথান-পতন আছে। কিন্তু টি-টোয়েন্টিতে পারছি না।
অবশ্যই শেষ তিন সিরিজের হিসেবে আমাদের এই বিশ্বকাপে অনেক স্বপ্ন ছিল কিন্তু আমরা তা অর্জন করতে পারিনি। “তবে এখন আমাদের নতুন পরিকল্পনা করতে হবে। প্রোপার উইকেটে (স্পোর্টিং উইকেট) খেলতে হবে, তাহলে অবশ্যই পরের বিশ্বকাপে ভালো করা সম্ভব। আমাদের টি-টোয়েন্টির উন্নতির জন্য সবচেয়ে বেশি দরকার ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং উইকেট তৈরি করা।”
“আমরা যখন ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলি তখন একই উইকেটে বারবার খেলার কারণে ভালো উইকেট পাচ্ছি না যে কারণে পাওয়ার হিটার তৈরি হচ্ছে না। এদিকে যদি উন্নতি করতে হয় তাহলে ঘরোয়া টুর্নামেন্টে যেন পরবর্তীতে আমরা ব্যাটিং উইকেটে খেলতে পারি, ভালো উইকেটে খেলতে পারি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE