ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কখন দলে ফিরবেন জানালেন তামিম
তবে তামিমের কথা সত্যি হলে, দেশের হয়ে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ মিস করতে চলেছেন তিনি। আগামী ১৯ নভেম্বর মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুটি টেস্ট। তামিম ফিরতে চান ওই টেস্ট সিরিজ দিয়েই।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নিজেই দিয়েছেন এমন তথ্য। হাঁটুর চোট থেকে সেরে উঠলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। এরপর খেলতে যান নেপালে অনুষ্ঠিত এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)। তবে সেখানে খেলার সময় আবার বিপত্তি।
বাঁ হাতের বুড়ো আঙুলে পান চোট। সেই চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শেষ হতেই দ্রুত ব্যাট হাতে নেমে পড়বেন তিনি। ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেছেন, ‘আমি ডাক্তারদের সঙ্গে দেখা করেছি, তারা আমায় আগামী ৭ নভেম্বর থেকে স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করার পরামর্শ দিয়েছে। আমি তাই এনসিএল খেলার পরিকল্পনাও করেছি।’
আঙুলের চোটের বর্তমান অবস্থা জানিয়ে তিনি আরও বলেন, ‘আঙুলের ইনজুরি এখনো পুরোপুরি সারেনি। তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছি, আরও এক সপ্তাহ বাকি আছে। এরপর আমি ব্যাটিং শুরু করতে পারব।’ আগামী ১৪ নভেম্বর চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম পর্বের খেলা শুরু হবে।
এক সপ্তাহ ব্যাটিং প্র্যাকটিস করে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি হিসেবেই এনসিএলে খেলতে চাচ্ছেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান জানিয়েছেন, বিশ্বকাপের পর আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। তামিম এনসিএল খেলবেন বলে ক্যাম্পে থাকছেন না।
তবে ২৬ তারিখ চট্টগ্রামে হতে যাওয়া প্রথম টেস্টের দলে ওয়ানডে দলের অধিনায়ককে হয়তো দেখা যাবে। পাকিস্তান সিরিজের আগে ঘরের মাঠে গেল আগস্ট-সেপ্টেম্বরে হাঁটুর ইনজুরির কারণে তামিম মিস করেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে হওয়া টি-টোয়েন্টি সিরিজটিও পারিবারিক কারণে খেলেননি তিনি। খেলেননি জিম্বাবুয়ের বিপক্ষেও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE