ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এবার দলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন সাব্বির রহমান
জাতীয় দলে না থাকায় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলতে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তবে হাতের ইনজুরিতে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে খেলতে পারবেন না সাব্বির। তবে আগামী এক বছরে ঘরোয়াতে যতগুলো খেলা আছে সেখানে ভালো করেই জাতীয় দলে ফেরার স্বপ্ন বুনছেন তিনি।
এক সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘এই টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু খেলতে পারিনি অবশ্যই পরের বছর যে বিশ্বকাপটা আছে সেটা আমার লক্ষ্য থাকবে। এর মাঝে ঘরোয়া খেলা থাকবে। সেখানে যদি ভালো করতে পারি, নিজেকে যদি মেলে ধরতে পারি অবশ্যই আমার জন্য সুযোগ থাকবে।’
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত আইসিসির পাঁচটি ইভেন্ট খেলেছেন সাব্বির। যেখানে যুব বিশ্বকাপের সঙ্গে খেলেছেন ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি। এবারের বিশ্বকাপে খেলতে না পারায় আক্ষেপ থাকলেও সেটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন তিনি।
সাব্বির বলেন, ‘আমার জীবনে পাঁচটি বড় ইভেন্ট খেলে ফেলেছি। যুব বিশ্বকাপ, ২০১৫, ২০১৬ (টি-টোয়েন্টি), ২০১৯ বিশ্বকাপ এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি খেলেছি। সুতরাং এই বিশ্বকাপটা খুব মিস করছি। এটাতে (২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ) যদি থাকতে পারতাম খুব ভালো লাগতো।’
তিনি আরও বলেন, ‘আমার জন্য বড় একটা অর্জন হতো এবং দেশকে প্রতিনিধিত্ব করতে পারতাম। অবশ্যই খারাপ লাগছে কিন্তু পেশাদার দিক থেকে যদি চিন্তা করি তাহলে এটা আমার জন্য অন্যরকম একটা চ্যালেঞ্জ। এটাতে খেলতে পারিনি তবে পরের বিশ্বকাপে যেন খেলতে পারি সেটাই আমার জন্য মূল চ্যালেঞ্জ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE