ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : অবশেষে দলে ফিরছেন তামিম ইকবাল
সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে তামিম জানান কবে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরের মাঠে আসন্ন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তামিম ইকবালকে।
নভেম্বরের ১৪ তারিখ থেকে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে শর্টার ফরম্যাটের এই সিরিজে খেলবেন না তামিম তার কারণ হিসেবে তামিম জানান, সে সময়টায় নিজেকে প্রস্তুত করার জন্য জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে মাঠে নামবেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নভেম্বরে পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্টের জন্য যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে।
রোববার (৩১ অক্টোবর) তামিম বিসিবি মেডিকেল টিমের সাথে তার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন এবং সেখানে তার অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা জানান, আগামী ৭ নভেম্বর থেকে স্পিন বলে ব্যাটিং অনুশীলন শুরু করতে পারবেন তিনি। এরপর অবস্থা বুঝে পরবর্তীতে পূর্ণাঙ্গ ব্যাটিং সেশনে যেতে পারবেন তামিম।
তামিম ইকবাল বলেন, "আমি ডাক্তারের সাথে দেখা করেছি এবং তারা আমাকে ৭ নভেম্বর থেকে স্পিন বলে ব্যাটিং শুরু করার পরামর্শ দিয়েছে এবং এখন আমি তাদের জানিয়েছি আমি জাতীয় লিগে পঞ্চম রাউন্ডে খেলতে চাই।" "আঙুলের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠিনি কিন্তু আমি তিন সপ্তাহের পুনর্বাসন সম্পন্ন করেছি এবং আবার ব্যাটিং শুরু করতে আরও এক সপ্তাহ বাকি আছে। আশা করি এরমধ্যে সব ঠিক হয়ে যাবে"
আগামী ১৯, ২০ এবং ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এর প্রস্তুতি নেয়া শুরু করবে ১২ নভেম্বর থেকে। আর চট্টগ্রামে টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর থেকে। দ্বিতীয় টেস্টের ভেন্যু ঢাকায়। যা শুরু হবে নভেম্বরের ৪ তারিখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ