ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এবার কোহলিদের রীতিমত অপমান করলো : ভারতীয় গণমাধ্যম
জি ২৪ঘণ্টার প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তানের ম্যাচের পর রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেই একই দৃশ্য। আগের ম্যাচে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হারল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে কার্যত শেষ হল টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশাও। পরিস্থিতি এমন যে বাকি ম্যাচগুলোতে জিতে মুখরক্ষা করতে পারলে হয়!
গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের পর বিরাটরা ঘুরে দাঁড়াতে পারলেন না। রবিবার টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তথাকথিত তারকাবহুল ভারতীয় ব্যাটিং লাইন টিকতেই পারছে না। পাকিস্তান ম্যাচের মতোই রোহিত, রাহুলরা ব্যর্থ। এ দিন শুরুতে ওপেনিং করতে নামেন ইশান কিষান ও কেএল রাহুল।
৮ বলে ৪ রানে প্যাভিলিয়নে ফিরলেন কিষান। এরপর ফেরেন কেএল রাহুল। তাঁর সংগ্রহ ১৬ বলে ১৮ রান। রোহিত শর্মাও ক্রিজে টিকতে পারলেন না। ১৪ বলে করলেন ১৪। হাল ধরতে পারলেন না অধিনায়ক বিরাট কোহলিও। ১৭ বল টুকটুক করে এল ৯।
হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজারা কুড়িয়ে-বাড়িয়ে যা করলেন, তাতে নির্ধারিত ২০ ওভারে ভারতের রান দাঁড়াল ১১০। যা টি-২০ ক্রিকেটে ‘লিলিপুটসম’। হলও তাই। ১৫তম ওভারেই রান তুলে নিল নিউজিল্যান্ড। ব্যাটাররা রান করতে পারেননি। বোলারদের দেখেও মনে হয়েছে নির্বিষ।
মার্টিন গাপটিল করলেন ১৭ বলে ২০ রান। অল্পের জন্য অর্ধ শতরান হাতছাড়া করলেন ডারিল মিচেল। তিনি করলেন ৩৫ বলে ৪৯। ৩১ বল খেলে ৩৩ করলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৪ ওভার ৩ বলেই ভারতের দেওয়া লক্ষ্য ছুঁয়ে ফেললেন ব্ল্যাক ক্যাপসরা। খেলায় জয়-পরাজয় আছে। তা বলে এমন বিপর্যয়! পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ভারত তুলল মাত্র ৩৫।
শুধু তাই নয় আইপিএলে চার-ছক্কার ফুলঝুড়ি ছোটানো বাঘা বাঘা ক্রিকেটাররা যেন নিজেদের ছায়া। এমন মন্থর ব্যাটিং করলে কি ম্যাচ জেতা যায়! ১৪ ওভার পর্যন্ত ৪১ ডট বল খেলল ভারত। তা ২০ ওভারে দাঁড়াল ৫৪। ৫.১ ওভারে চার মারেন কেএল রাহুল। তারপর টানা ৭৬ বল বাউন্ডারি নেই ভারতের। এ কোন টিম ইন্ডিয়া?’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE