ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টাইগাররদের ক্যাচ মিস নিয়ে যা বললেন সাবেক অধিনায়ক
ফিল্ডিংয়ে বাংলাদেশ দলের এই ব্যর্থতা নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। জাতীয় দলের এই নির্বাচকের ধারণা, গুরুত্বপূর্ণ সময়ে মনস্তাত্বিক চাপ সামলাতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। সেই চাপে পড়ে বল তালুবন্দি করে রাখতে পারছে না তারা। এ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে রয়েছেন হাবিবুল বাশার।
সেখান থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা কিন্তু যথেষ্ট ফিল্ডিং অনুশীলন করি। সেখানে কোনো ঘাটতি নেই। আমাদের যারা ক্যাচ মিস করেছে, তারা কিন্তু দলের অন্যতম সেরা ফিল্ডার। কিন্তু যখন বড় কোনো আসরে আমরা নামি তখন মনস্তাত্বিক চাপ অনেক সময়ই আমরা নিতে পারি না।
সেখানেই যত সমস্যা ঘটছে। আমার মনে হয়, এই বিষয়টা নিয়ে আমাদের বেশি কাজ করা উচিত। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ নেওয়ার চাপ সামলানোর বিষয়টা আমাদের শিখতে হবে ভবিষ্যতে। দল হিসেবে ধারাবাহিক হয়ে উঠতে ফিল্ডিংয়েও ধারাবাহিক হতে হবে বলে জানান সাবেক এ অধিনায়ক।
বলেন, ‘কোনো ম্যাচে ব্যাটিং-বোলিং তো খারাপ হতেই পারে। তবে ফিল্ডিংয়ে ধারাবাহিকভাবে ভালো করতেই হবে। ফিল্ডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিস ফিল্ডিং আসলে দলের ছন্দটাই নষ্ট করে দেয়। এই একটা জায়গায় আমি আরও অনেক উন্নতি দেখতে চাই ভবিষ্যতে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE