ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আচমকা অবসরের ঘোষণা দিলেন আসগর আফগান
সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে এ তারকা জানিয়েছেন, আজ রোববার নামিবিয়ার বিপক্ষে ম্যাচটিই হবে দেশের হয়ে তার শেষ।
আসগরের এ সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
চলতি বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্স দেখাতে পারেননি আসগর। অবশ্য আফগানিস্তান এখন পর্যন্ত খেলেছেই মাত্র দুই ম্যাচ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারান তারা।
সে ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি আসগর। তবে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে মাঠে নামলেও ৭ বলে ১০ রান করে আউট হয়ে যান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের এই সংস্করণে ২১.৭৯ গড় ও ১১০.৩৭ স্ট্রাইক রেটে তার রান ১৩৫১।
ব্যাটারের চাইতে অধিনায়ক হিসেবে বেশি সফল আসগর। নিজের ১১৪ ওয়ানডের ৫৯টিতে এবং ৭৪ টি-টোয়েন্টির ৫২টিতে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। দুটিই দেশের হয়ে রেকর্ড।
২০০৯ সালে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আসগরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। এই সংস্করণে ১১৪ ম্যাচে ২৪.৭৩ গড়ে তার রান ২৪২৪।
২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে খেলা আফগানিস্তানের প্রথম টেস্টের অধিনায়ক ছিলেন তিনি। ৬ টেস্টে ৪৪ গড়ে রান করেছেন ৪৪০।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE