ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকাকে মাঝারী রানের টার্গেট দিলো লঙ্কানরা
টসে হেরে ব্যাট করতে আসেন দুই লঙ্কান ওপেনার কুশল পেরেরা ও পাথুম নিসাঙ্কা। টানা বিশ্বকাপে ব্যর্থ পেরেরা আজও দ্রুত ফিরেছেন। দলীয় ২০ রানের মাথায় এনরিচ নর্টজের শিকার হন তিনি। ১০ বলে মাত্র ৭ রান করে সাজঘরের পথ ধরেন এই ওপেনার। তিনে এসে নিসাঙ্কার সঙ্গে ৪১ রানের জুটি গড়েন চরিত আশালাঙ্কা। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা এই মারকুটে ব্যাটসম্যানকে রানআউটে সাজঘরে ফেরায় প্রোটিয়ারা।
নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা ভানুকা রাজাপাকশেকে রানের খাতা খোলার আগেই কট অ্যান্ড বোল্ডে ফেরান তাবরাইজ শামসি। দলীয় ৭৭ রানের মাথায় আভিশকা ফার্নান্দোকেও একই কায়দায় ফেরান শামসি। ব্যাট হাতে ব্যর্থ হন লঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গা। এই ব্যাটসম্যানকে নিজের তৃতীয় শিকার বানান শামসি।
এক পাশে উইকেট ঝরতে থাকলেও অন্যপাশ আগলে রাখেন ওপেনার নিসাঙ্কা। উইকেটে থিতু হয়ে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকও। দলীয় ১৩১ রানে এই ওপেনারকে ফেরান ডোয়াইন প্রিটোরিয়াস। ৫৮ বলে ৬ বাউন্ডারি ও তিন ছয়ে ৭২ রান করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE