ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
‘২’ দিন পর্যবেক্ষণে সাকিব, ‘৩’ দিনের বিশ্রামে সোহান
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ। তবে এখনও সুপার টুয়েলভে দুটি ম্যাচ বাকি আছে দলের। এই দুই ম্যাচের আগে দুশ্চিন্তা জাগাচ্ছে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সাকিব ও সোহানের চোট। শুক্রবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব।
এরপর চোট নিয়েই ব্যাটিং ও বোলিংয়ের গুরুদায়িত্ব পালন করেছেন। সাকিবের চোটের মাত্রা জানা না গেলেও মেডিকেল টিম আপাতত তাকে দুই দিন পর্যবেক্ষণে রেখেছে। পর্যবেক্ষণ শেষে অবস্থা বুঝে নেওয়া হবে ব্যবস্থা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘সাকিবের হ্যামস্ট্রিংয়ে কিছু ইস্যু আছে।
আজকে তো খেলা মোটামুটি খেলা শেষ করতে পারল। আমাদের হাতে পরবর্তী ম্যাচের আগে তিন দিন সময় আছে, তাই তাড়াহুড়ো নেই। দেখা যাক, কাল ও পরশু বিশ্রাম নেওয়ার পর কতটুকু উন্নতি হয়।’ এদিকে ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে তলপেটে বলের আঘাত পাওয়া সোহান খেলেননি ক্যারিবীয়দের বিপক্ষে।
তাকে ৩ দিন বিশ্রাম দিয়েছে মেডিকেল টিম, যার আরও ২ দিন বাকি রয়েছে। দেবাশীষ বলেন, ‘সোহানের ডান টেসটিসে বলের আঘাত লেগেছে। ব্যথা আছে, আপাতত তিন দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। আজকে প্রথম দিন গেল। কাল-পরশুও বিশ্রামে থাকবে। এরপর পর্যবেক্ষণ হবে, তখন সিদ্ধান্ত নিব সোহান খেলতে পারবে কিনা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE