ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চলতি টি-২০ বিশ্বকাপে প্ৰথম ডায়মন্ড ডাক মারলেন আন্দ্রে রাসেল
চলতি টি২০ বিশ্বকাপে প্ৰথম ডায়মন্ড ডাক করার লজ্জা গড়লেন আন্দ্রে রাসেল। কোনও বল না খেলেই আউট হয়ে গেলেন তারকা। বাংলাদেশের বিরুদ্ধে কঠিন সময়ে ব্যাট করতে নেমেছিলেন তারকা। ঠিক তার আগের বলেই কায়রণ পোলার্ড নিজেকে বেনজিরভাবে সরিয়ে নিয়েছিলেন ক্রিজ থেকে।
ব্যাটে-বলে কানেক্ট করতে না পেরে হতাশায় ক্রিজ ছেড়েছিলেন পোলার্ড। আর তার পরে সেই ১৩তম ওভারে ব্যাট করতে নেমেই রাসেল অন্য কারণে শিরোনামে উঠে এলেন। রস্টন চেজের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলকে বিপদের হাত থেকে রক্ষা করবেন, এমনটাই আশা ছিল সমর্থকদের। তবে তাসকিন আহমেদের ওভারের চতুর্থ বলে স্ট্রেট ড্রাইভ হাঁকান চেজ। সেই বল তাসকিনের পা ছুঁয়ে নন স্ট্রাইকিং এন্ডের উইকেটে আছড়ে পড়ে।
টি২০ ওয়ার্ল্ড কাপের ইতিহাসে নবম ব্যাটসম্যান হিসেবে আন্দ্রে রাসেল কোনও বল না খেলেই আউট হওয়ার নজির গড়লেন। আইপিএলের খারাপ ফর্ম বিশ্বকাপেও অব্যাহত। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের বিরুদ্ধে রাসেলের স্কোর যথাক্রমে ০, ৩ এবং ০।
তার আগে টসে জিতে বাংলাদেশ প্ৰথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিল। মেহেদি হাসান, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের আঁটোসাঁটো বোলিংয়ে ক্যারিবীয়রা শুরু থেকেই সমস্যায় পড়ে গিয়েছিল। ৩২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ক্যারিবীয়রা। সেই অবস্থা থেকে ওয়েস্ট ইন্ডিজকে টানছিলেন পোলার্ড এবং রস্টন চেজ। দুজনে স্কোরবোর্ডে ৩০ রান যোগ করেও ফেলেন।
এরপরেই অদ্ভুতভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান পোলার্ড। চেজ শারজার মন্থর পিচে সাবলীলভাবে ব্যাট করলেও সমস্যায় পড়ছিলেন পোলার্ড। কোনওভাবেই ব্যাটে বলে যোগাযোগ করতে পারছিলেন না। ১৬ বলে পোলার্ড করেছিলেন মাত্র ৮ রান। অতিরিক্ত বল নষ্ট করায় শেষ পর্যন্ত নিজেকে ক্রিজ থেকে তুলে নেন।
ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৪২/৭ তুলল নিকোলাস পুরান (২২ বলে ৪০) এবং জেসন হোল্ডারের (৫ বলে ১৫) ঝোড়ো ইনিংসে ভর করে। পোলার্ড নিজেকে সরিয়ে নেওয়ার পরেই কোনও বল না খেলে আন্দ্রে রাসেল রান আউট হয়ে যান ডায়মন্ড ডাক করে। তারপরে নিকোলাস পুরান বিধ্বংসী ব্যাট করে দলকে বিপদ থেকে রক্ষা করে যান। সাকিবের এক ওভারে জোড়া ওভার বাউন্ডারি সহ পুরান মোট চার ছক্কা হাঁকিয়ে গেলেন।

পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE