ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
লিটনকে নিয়ে আফসোস করে যা বললেন মাহমুদউল্লাহ
নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে হেরেছে বাংলাদেশ। এ হারের ফলে সেমিফাইনালে উঠার আশা কার্যত শেষই লাল-সবুজের
প্রতিনিধিদের। তীরে এসে তরী ডুবিয়ে টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ আফসোস করেছেন লিটন দাসকে নিয়ে।
দলীয় ৯০ রানে মুশফিক আউট হয়ে গেলে লিটন দাসকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। তাতে ১৩০-এ পৌঁছে যায় টাইগারদের রান। কিন্তু তখনই স্থায়ী হয়ে যাওয়া লিটন দাস ডোয়াইন ব্রাভোর বলে জেসন হোল্ডারকে ক্যাচ
দিয়ে ফেরেন। ৪৩ বলে ৪৪ রান করেন তিনি। তাতে বাংলাদেশের জয়ও পড়ে যায় শঙ্কায়। শেষ দিকে ১ বলে জেতার জন্য ৪ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু কোনো রান না নিয়েই ১৩৯ রানে ৫ উইকেটে শেষ হয় লাল-সবুজের প্রতিনিধিদের ইনিংস।
এই হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমার মতে, লিটনের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা যদি ছক্কা হতো তাহলে আমরাও জয়ের কাছাকাছি চলে যেতাম।
সীমানার কাছে ও (লিটন) হোল্ডারের হাতে ধরা পড়েছে। আপনার দলে ওর (হোল্ডার) মতো লম্বা ফিল্ডার থাকার সুবিধাই এটি।’
শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কয়েকটি ক্যাচ মিসের পর ইংল্যান্ডের বিপক্ষেও বাজে ফিল্ডিং করেছে বাংলাদেশ। যে কারণে টাইগারদের নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। সেই দুই ম্যাচের দৃশ্যই ঘুরেফিরে এল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE