ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টাইগারদের বিপক্ষে লজ্জার রেকর্ডে নাম লেখালেন রাসেল
টাইগারদের বিপক্ষে কোনো বল না খেলেই রাসেল তাসকিন আহমেদের রান আউটের শিকার হন। রাসেল ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো বল মোকাবিলা না করে আউট হওয়া অন্যরা হলেন- ডানিয়েল ভেট্টরি, মোহাম্মদ আমির, মাইকেল আর্দি, মিসবাহ-উল-হক, তিলকারত্নে দিলশান, ডেভিড উইলি ও মুস্তাফিজুর রহমান।
টাইগারদের বিপক্ষে রাসেল শূন্য রানে আউট হলেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় শিবিরে শুরুতে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান।
এভিন লুইসকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন কাটার মাস্টার। এরপর ক্রিস গেইলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মেহেদী হাসান। ব্যক্তিগত ৪ রানে মেহেদীর শিকার হন গেইল। মেহেদী শিমরন হ্যাটমায়ারকেও সৌম্য সরকারের ক্যাচ বানান। ফেরার আগে শিমরন করেন মাত্র ৯ রান।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মাঝামাঝি সময়ে ক্যারিবীয় শিবিরকে চেপে ধরে বাংলাদেশ। ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র ৬৪ রান তুলে উইন্ডিজ। কেইরন পোলার্ড রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেলে আন্দ্রে রাসেলকে রান আউট করেন তাসকিন।
ওয়েস্ট ইন্ডিজ সেই চাপ সামলে উঠে নিকোলাস পুরান ও রোস্টন চেজের ব্যাটে ভর করে। দুজনে মিলে গড়ে তুলেন ৫৭ রানের জুটি। এ সময় শরিফুল ইসলামের বলে আউট হন হার্ডহিটার ব্যাটার নিকোলাস পুরান। পরের বলে শরিফুল ফিরিয়ে দেন রোস্টন চেজকেও। চেজকে সরাসরি বোল্ড করেন বাংলাদেশ তরুণ পেসার।
ফেরার আগে নিকোলাস ২২ বলে এক চার ও ৪ ছয়ে করেন ৪০ রান। চেজ করেন ৩৯ রান। শেষ দিকে জেসন হোল্ডারের ১৫ রানে ভর করে ১৪২ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান খরচায় দুই উইকেট নেন শরিফুল ইসলাম। দুটি করে উইকেট নেন মস্তাফিজুর রহমান ও মেহেদী হাসানও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE