ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শেষ বলে হার, ম্যাচ শেষে যা বললেন মাহমুদউল্লাহ
বোলারদের নৈপুণ্যতায় ক্যারবীয়দের আটকে রেখেছিলেন নাগালের মধ্যেই। তবুও ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরাজয় দেখতে হয়েছে শেষ ওভারের শেষ বলে। ১৪৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। আন্দ্রে রাসেলের ইর্য়কার মাহমুদউল্লাহর ব্যাটে মিস করে সরাসরি কিপারের কাছে চলে যেতেই পরাজয় নিশ্চিত হয়ে যায় টাইগারদের।
ব্যাট হাতে মাহমুদউল্লাহ ৩১ রান করে অপরাজিত থেকে গেলেও তার সেই ইনিংস দলের জয়ে কোনো ভূমিকা রাখতে পারলো না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে ফিল্ডিংয়েও করুণ দশা দেখা গেছে বাংলাদেশ দলের। একাধিক ক্যাচ মিসসহ পুরো ইনিংসেই বেহাল দৃশ্য ছিল ফিল্ডিংয়ের। ম্যাচ হারের জন্য ফিল্ডিংয়ের ব্যর্থতাকেও দায়ী করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
একই সঙ্গে ১৯তম ওভারের শেষ বলে লিটন দাসের আউট হওয়ার মুহুর্তকেও ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহুর্ত বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমি মনে করি লিটনের উইকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের ওই মুহুর্তে। আমরা দুজনেই ক্রিজে সেট হয়েছিলাম। মাহমুদউল্লাহ’র মতে, বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করেছে কিন্তু কিছু ক্যাচ মিস করায় ও সুযোগ কাজে লাগাতে না পারায় ১০-১৫ রান বেশি হয়েছে উইন্ডিজের।
রিয়াদ বলেন, আমরা চেষ্টা করেছি। ওপেনিংয়েও বদল এনে চেষ্টা করে দেখেছি। কিন্তু রান করা খুব কঠিন ছিল এই উইকেটে। শরিফুল ও মেহেদি ভালো বোলিং করেছে। তাসকিনও খুব সুন্দর বোলিং করেছে আজ। আমার মনে হয়, আমাদেরকে আরও ভালো কিছু নিয়ে ফিরতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE