ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ
নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ১৪২ রান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। নুরুল হাসান সোহানের জায়গায় এই ম্যাচে দলে ঢুকেছেন সৌম্য সরকার। এছাড়া নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ক্রিস গেইল ও এভিন লুইস। প্রথম দুই ওভার দেখেশুনে খেললেও তৃতীয় ওভারে পথ হারায় উইন্ডিজ। মুস্তাফিজুর রহমানের বল উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন লুইস। অনেকটা পথ দৌড়ে এসে তা তালুবন্দী করেন মুশফিক। লুইস ফেরেন ৬ রানে।
ক্রিস গেইল অফ ফর্ম থেকে বেরোতে পারেননি। তাকে ৬ রানে বোল্ড করার পর আরেক বিপদজনক ব্যাটার শিমরন হেটমেয়ারকেও ফেরান মাহেদী হাসান। এই অফস্পিনারের বলে সৌম্য সরকারের ক্যাচে পরিনত হওয়ার আগে হেটমেয়ার করেন ৯ রান।
দ্রুত ৩ উইকেট হারানোর পর ধরে খেলার চেষ্টা করেন কাইরন পোলার্ড ও রস্টন চেজ। স্বাচ্ছন্দ্যবোধ না করায় ১৬ বলে ৮ রান করে রিটায়ার্ড হার্ট হন পোলার্ড। তার জায়গায় নেমে কোনো বল না খেলেই দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন আন্দ্রে রাসেল।
ক্যারিবীয়রা যখন রান করতে নাভিশ্বাস তুলছে তখন তাদের জন্য আশীর্বাদ হয়ে আসেন নিকোলাস পুরান। এই ব্যাটারের ২২ বলে ৪০ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় উইন্ডিজ। পরের বলেই সাজঘরে ফেরেন ৩৯ রান করা চেজ। দুজনকেই আউট করেন শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE