ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছেন না সোহান
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, তলপেটের চোটে থাকা সোহান আজ মাঠেই যাবেন না। থাকবেন টিম হোটেলে। ব্যাট হাতে ব্যর্থতার বৃত্ত ভাঙতে সোহানের রসদ আত্মবিশ্বাস উইকেটের পেছনে গ্লাভস হাতে নুরুল হাসান সোহানের পারফরম্যান্স নজরকাড়া।
কিন্তু ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পারছেন না, পারছেন না প্রত্যাশা পূরণ করতে। তবে আশার কথা হলো, নিজের সামর্থ্য নিয়ে সন্দিহান হয়ে পড়েননি তিনি। আত্মবিশ্বাস সঙ্গী করে দলের প্রয়োজন ও পরিস্থিতি অনুসারে খেলে ব্যর্থতার বৃত্ত ভাঙতে চান তিনি। ২০১৬ সালের জানুয়ারিতে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল সোহানের।
ঘরের মাঠে খুলনায় প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ওই বছর ও পরের বছর মিলিয়ে আরও আটটি ম্যাচ খেলার সুযোগ হয় তার। এরপর বাদ পড়েন লম্বা সময়ের জন্য। প্রায় সাড়ে চার বছর পর এই সংস্করণে ফের তার মাঠে নামার সুযোগ হয় গত জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ হয়ে দাঁড়িয়েছেন তিনি।
চলতি বছর এখন পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন সোহান। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দেওয়া এই ডানহাতি আন্তর্জাতিক মঞ্চে থাকছেন বিবর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা পাঁচ ম্যাচের চারটিতে ব্যাটিংয়ে নামার সুযোগ হলেও যারপরনাই হতাশ করেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ১৮ বল খেলে করেন মাত্র ১৬ রান। প্রথম রাউন্ডের তিন ম্যাচে তার ইনিংসগুলো ছিল যথাক্রমে ২, ৩ ও ০। শুক্রবার শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহ রিয়াদের দলের।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন সোহান। ব্যাট হাতে তার কাছে যে প্রত্যাশা, সেটা ‘শতভাগ’ পূরণ করতে না পারার বিষয়টি স্বীকার করে গেয়েছেন সামনে ঘুরে দাঁড়ানোর জয়গান। ‘টি-টোয়েন্টিতে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলে দল থেকে খুব একটা চাওয়া থাকে না। কারণ, একেক সময় একেক পরিস্থিতি থাকে।
যেমন, অনেক সময় ৫-৬ বল পাই, তখন (চেষ্টা করি) ওটাকে যতটুকু কাজে লাগানো যায়। আমার মনোযোগ এই দিকেই।’ ‘দল যে জিনিসটা চাচ্ছে, সেটা হয়ত শতভাগ করতে পারিনি। কিন্তু নিজের ওপর আত্মবিশ্বাস আছে, আমি পারি। পরে সুযোগ এলে আমি অবশ্যই দল যেমন চায়, ৫ বলে ১০ বা ১০ বলে ১৫ রান, যেটাই চাইবে, সেটা যেন করতে পারি। এটাই হবে মূল লক্ষ্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE