ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ওয়েস্ট ইন্ডিজ না বাংলাদেশ আজকের ম্যাচে জিতবে কারা জানিয়ে দিলেন আশরাফুল
বাংলাদেশ দলের ম্যাচ হারের কারণ খুঁজলে সহজেই চোখে পড়ে ব্যাটিং ব্যর্থতা। ওপেনিংয়ে দলকে ভালো শুরু এনে দিতে না পারার সাথে শেষের দিকে ফিনিশিংয়ের তীব্র সঙ্কট। সবকিছু মিলিয়ে বড় স্কোর গড়া কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য।
অন্যদিকে বোলিং বিভাগেও ছন্নছাড়া বোলিং সাথে ৫ ম্যাচে ৮টি ক্যাচ মিস। এ যেন হতাশার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। দলের ক্রিকেটারদের শরীরী ভাষাও রয়েছে বিপরীতে।
সর্বশেষ সমালোচনায় যোগ দিয়েছিলেন টাইগারদের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে সমালোচনা ছাপিয়ে সামনে ভালো করার সুযোগ থাকলেও তা এখন করে দেখানো সম্ভব নয় বলে মনে করেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশ দল সুপার টুয়েলভের পরবর্তী ম্যাচগুলোর মধ্যে আগামীকালে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ সহ একটি ম্যাচও জিতবে না বলে মন্তব্য করেছেন আশরাফুল। মানসিক দিক দিয়ে দল ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক।
আশরাফুলের ভাষ্য, ‘’এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর একটি ম্যাচও আমরা জিতব না, দলের অবস্থা ভালো না। মানসিকভাবে ভয়ংকর অবস্থায় আছে। প্রথম দিন থেকেই দলের মোরাল খুব নিচে। আমি তো মনে করি, নামিবিয়া, স্কটল্যান্ডের মতো দলগুলোও বাংলাদেশের চেয়ে অনেক ভালো প্রস্তুতি নিয়ে খেলতে এসেছে।”
প্রথম রাউন্ডে বাংলাদেশ তুলনামূলক সহজ প্রতিপক্ষের মোকাবেলা করলেও সামনে রয়েছে কঠিন বাধা। যেখানে ২৯ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুইবারের বিশ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২ নভেম্বর টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে এই গ্রুপের আরেক জায়ান্ট দক্ষিণ আফ্রিকা। সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে সম্প্রতি ঘরের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জেতা অস্ট্রেলিয়ার বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE