ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সৌম্য, লিটন, ও আফিফ নয় বাংলাদেশের নতুন ‘বিগ হিটারের’নাম ঘোষণা করলেন ডোমিঙ্গো

২০২১ অক্টোবর ২৯ ১১:০২:২৫

সৌম্য, লিটন, ও আফিফ নয় বাংলাদেশের নতুন ‘বিগ হিটারের’নাম ঘোষণা করলেন ডোমিঙ্গো

ইনিংসের শুরুটা ভালো করলেও স্কোর বড় করতে পারছেন না তারা। তবে এই দুই জনের ওপর আস্থা রাখছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত আফিফ মিডল অর্ডারে নিজের মতো করে খেলেছেন। কিন্তু সময় বেশি দিতে পারেননি।

আর উইকেটের পেছনে ক্ষিপ্র সোহান। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তাতেও দুজনের ওপর আস্থা হারাচ্ছেন না বাংলাদেশ কোচ। তিনি বলেন,

“আমি মনে করি এই ফরম্যাটে বাংলাদেশের জন্য আফিফ ও সোহান অনেক ভালো খেলোয়াড় হয়ে উঠবে। ইনিংসের শেষ দিকে সোহান আমাদের সত্যিকারের বিগ হিটার। আফিফ ওই দিন ১৩ বলে ২০ রান (১৪ বলে ২১ রান) করল।”

“সে ভালো খেলছে। আমি মনে করি এই পর্যায়েও সে ভালো কিছু করবে। তারা আমাদের জন্য বড় খেলোয়াড়। সোহানের কিপিং দারুণ। স্টাম্পের পেছনে সে ১০-১২ রান সম্ভবত বাঁচিয়েছে আমাদের।

আমি তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট। রান হয়তো এই মুহূর্তে পাচ্ছে না, কিন্তু তারা দলের জন্য যা করছে তা অনেক মূল্যবান।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত